প্রতিবেদক, রাজনীতি ডটকম

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে দেখা করে নতুন শিক্ষাক্রম বিষয়ে নিজেদের ‘পর্যবেক্ষণ’ তুলে ধরেছেন হেফাজতে ইসলামের নেতারা। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজাহারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আপনাদের যে পর্যবেক্ষণগুলো তুলে ধরেছেন, তার যৌক্তিক নানান যে দিক আছে তা আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, পাঠ্যক্রমে সংশোধন করে সমাধানের করব। আগামীতেও সবার সঙ্গে আমাদের আলোচনা চলমান থাকবে। বর্তমান সরকার ঈমান আকিদা বিরোধী বিতর্কিত বিষয় যাতে না থাকে- এ ব্যাপারে যত্নশীল, তবে দক্ষতা অর্জনের প্রশ্নে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সংবিধানের মূল নীতিমালার ভিত্তিতে সন্নিবেশিত কোনো পাঠ্য উপাত্ত বা তথ্য এর ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বা সামাজিক প্রভাবশালী গোষ্ঠীর সাথে কোনো আপস আমরা করব না।’
হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আশরাফ আলী নিজামপুরী বলেন, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী শারীরিকভাবে অসুস্থ। তিনি উপস্থিত হতে না পারায় তিন মহাসচিবের মাধ্যমে নবনিযুক্ত মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সব কথা অত্যন্ত গুরুত্বসহকারে শুনেছেন। তার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং সমস্যাসমূহ সমাধানের বিষয়ে আশ্বস্ত হয়েছি আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।’
বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদ, জিহাদুল ইসলাম, জিয়াউর রহমান ফারুকী উপস্থিত ছিলেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।
১০ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
১০ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
১১ ঘণ্টা আগে