৪৬তম বিসিএস: লিখিত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল পিএসসি

ডেস্ক, রাজনীতি ডটকম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করেছেন কয়েকজন প্রার্থী। লিখিত পরীক্ষা পেছানো না হলে পাবলিক সার্ভিস কমিশনের পদত্যাগ দাবিতে আন্দোলন করার ঘোষণাও দেন তারা। তবে এই ইস্যুতে চূড়ান্ত সিন্ধান্ত জানিয়ে দিল পিএসসি।

পিএসসির সিদ্ধান্ত অনুযায়ী, পিএসসি নির্ধারিত সময়সূচি আপাতত পরিবর্তন করবে না। তবে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একদিনে পড়লে বিকল্প তারিখ নির্ধারণ করবে।

বৃহস্পতিবার পিএসসি বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানায়। সার্বিক বিষয়ে সরকারি কর্ম কমিশন এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রার্থীসহ সব মহলের সহযোগিতা কামনা করেছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত জট নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি টানার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

বিসিএস পরীক্ষাসহ অন্যান্য বড় বড় পরীক্ষা (নন-ক্যাডার, সিনিয়র স্কেল, বিভাগীয় পরীক্ষা) প্রস্তুতিতে প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র ছাপানো এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ বিপিএসসি'র জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু বিপিএসসি'র নিজস্ব অবকাঠামো নেই তাই এসব কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করা হয়।

অধিকন্তু পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের প্রাধিকারভুক্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এসএসসি/এইচএসসি’র মতো পরীক্ষা, ছুটি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করত বিপিএসসির প্রস্তাবিত পরীক্ষাগুলোর জন্য তাদের প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি প্রদান করে থাকে। যেহেতু পরীক্ষা কেন্দ্রের জন্য একইসঙ্গে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন হয়, তাই বিষয়টি জটিল। সার্বিক বিবেচনায় বিপিএসসি মনে করে বিসিএস ৪৪, ৪৫, ৪৬, ৪৭সহ বিভিন্ন নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে আগামী ৮ মে বিসিএস ৪৬তম লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো প্রার্থীর ক্ষেত্রে ৪৪তম মৌখিক পরীক্ষা ও ৪৬তম লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে সেক্ষেত্রে সরকারি কর্ম কমিশনকে অবগত করা হলে মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

৯ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১১ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১২ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৩ ঘণ্টা আগে
Advertisement