প্রতিবাদের মুখে টিএসসি থেকে সরানো হলো নিজামী-সাঈদী-সাকার ছবি

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২১: ৩৬
মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর নেতাদের ছবি টাঙিয়েছিল ছাত্রশিবির। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেসব ছবি অপসারণ করা হয়। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের একটি চিত্র প্রদর্শনীতে যুদ্ধাপরাধীদের ছবি স্থান পাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে। বামপন্থী ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবিগুলো সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বামপন্থি ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা টিএসসির ভেতরে চলা শিবিরের প্রদর্শনীতে যান। তারা সেখানে থাকা ছবিগুলো খুলতে প্রশাসনকে দেয়। পরে ছবিগুলো সরিয়ে নেওয়া হয়।

বামপন্থি ছাত্রসংগঠনগুলোর শিক্ষার্থীদের দাবি, তাদের ছবি টানিয়ে মূলত একাত্তরকে মুছে ফেলার চেষ্টা করেছে। তাই তারা এর প্রতিবাদ করছেন। এসময় তারা ‘রাজাকার আর স্বৈরাচার—মিলেমিশে একাকার’, ‘জামায়াত-শিবির রাজাকার—এই মুহূর্তে বাংলা ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।

এ ব্যাপারে শিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত বিচারিক হত্যাকাণ্ডের শিকার নেতাদের ছবি সরিয়ে নিতে প্রশাসনকে বাধ্য করে, যা আওয়ামী রেজিমের ফ্যাসিবাদকে দীর্ঘ জীবন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার স্বার্থে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়েছি।

তিনি বলেন, তবে আমাদের বক্তব্য স্পষ্ট। বিচারিক হত্যাকাণ্ড শাহবাগ ও আওয়ামী যৌথ প্রজেক্টের ফল। যে, যারা, যেভাবেই ফ্যাসিবাদের ভিকটিম হয়েছে আমরা তাদের কথা বলবই। শাহবাগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ। যারা বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা এর ক্ষেত্র প্রস্তুত করেছে, যারা হাসিনাকে হাসিনা হয়ে উঠতে সাহায্য করেছে, সবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্যাকেটবন্দি চিকিৎসা সরঞ্জাম যাচ্ছে ভাঙারির দোকানে— অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় ‘পরিকল্পনা ছাড়াই’ আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি প্যাকেটবন্দি অবস্থায় ভাঙারির দোকানে যাচ্ছে।

১৬ ঘণ্টা আগে

বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেপ্তার ৩৩ হাজার, বেশিরভাগ মাদক মামলায়

গত আড়াই মাস ধরে চালানো ‘বিশেষ অভিযানে’ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে মাদক-সংক্রান্ত মামলাতেই গ্রেপ্তার হয়েছেন ২০ হাজারের বেশি। আজ সোমবার পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৭ ঘণ্টা আগে

রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে

গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ সোমবার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন।

১৭ ঘণ্টা আগে

ভেজাল ওষুধ ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি, সংসদে স্বাস্থ্যমন্ত্রী

তিনি বলেন, নকল ও ভেজাল ওষুধের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে