খুলনা প্রতিনিধি

পাঁচ মাস ১০ দিনের মাথায় আগামী মঙ্গলবার (২৯ জুলাই) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে। আজ রবিবার (২৭ জুলাই) দিনভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের সঙ্গে পৃথক বৈঠক শেষে কুয়েটের নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী সন্ধ্যায় এ তথ্য জানান।
আজ রবিবার (২৭ জুলাই) উপাচার্য বলেন, সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে ক্লাস চলবে ইনশাআল্লাহ। এ জন্য তিনি মঙ্গলবারের আগে শিক্ষার্থীদের হলসহ যার যার আবাসনে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) কুয়েট উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে শুক্রবার প্রতিষ্ঠানটিতে যোগ দেন অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। গত শুক্রবার বিকেলে তিনি কুয়েট ক্যাম্পাসে এসে সবকিছু ঘুরে দেখেন। এরপর সন্ধ্যায় দায়িত্ব নিয়ে শনিবার অনানুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তবে অফিশিয়ালি কার্যক্রম শুরু করেন রবিবার।
কুয়েটের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান বলেন, রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় সভা করেছেন নবনিযুক্ত ভিসি। বিশ্ববিদ্যালয়ের ডিন, অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপক, হল কমিটি, শিক্ষক সমিতি এবং ছাত্র প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন তিনি।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন বলেন, দফায় দফায় সভা শেষে সবার সঙ্গেই নবনিযুক্ত ভিসির ফলপ্রসু আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে মঙ্গলবার কুয়েটের ক্লাস শুরু হবে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কুয়েটে অচলাবস্থা চলছিল। ওইদিন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা প্রথমে আন্দোলন শুরু করলে পরিস্থিতি সামাল দিতে ক্লাস ও হল বন্ধ ঘোষণা করা হয়। এরপর রমজান ও ঈদের ছুটিসহ সব মিলিয়ে লম্বা ছুটির পর ১৩ এপ্রিল শিক্ষার্থীরা জোর করেই ক্যাম্পাসে প্রবেশ করেন।
এর আগে তাদের দাবির মুখে কুয়েটের তৎকালীন ভিসি ও প্রোভিসিকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে ১ মে অন্ততর্বীকালীন ভিসি নিয়োগ দেওয়া হলেও তিনিও ২২ মে পদত্যাগ করেন।
তার আগে শিক্ষার্থীদের হাতে কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগে ৪ মে আন্দোলনে যান শিক্ষকরা। এভাবে দুই মাস দুই দিন ভিসিবিহীন থাকার পর গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালীকে কুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর মেয়াদে নিয়োগ পেয়ে পরদিন শুক্রবার ছুটির দিনেই দায়িত্বভার নেন তিনি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনে নামেন পরীক্ষার্থীরা। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ব্যারিকেড অতিক্রম করে তারা সংসদ ভবনের সামনে বটতলা গেটে পৌঁছান। শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুই পাশের সড়ক আটকে অবস্থান নেওয়ায় আসাদগেট থেকে খামারবাড়ি এবং খামারবাড়ি থেকে আসাদগেটমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সোয়া এক ঘণ্টার বেশি অবরোধ করে তারা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে সংসদ অভিমুখে যাত্রা করেন।
৩ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি, কীভাবে পরীক্ষা সঠিকভাবে নেব। কীভাবে এ দুর্যোগ মোকাবিলা করব। আমরা আশ্বাস দিচ্ছি– যেসব পরীক্ষা কেন্দ্রে ভুলত্রুটি হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার বিধান আমাদের রয়েছে।’
৪ ঘণ্টা আগে