ঢাবিতে রাত ৯টা থেকে বন্ধ থাকবে হলের পকেট গেট

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল। উইকিপিডিয়া ফাইল ছবি

রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব আবাসিক হলের পকেট গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা রোধের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এস্টেস অফিস থেকে এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব আবাসিক হলে পাঠানো হয়েছে।

নির্দেশনায় সব অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা পরবর্তী নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্তব্যস্থল ত্যাগ করতে পারবেন না। পরবর্তী দায়িত্ব পালনকারী নিরাপত্তা প্রহরী কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে।

ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্যও নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো ব্যক্তিকে বা সন্দেহজনক কোনো কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিসপ্রধান বা প্রক্টর অফিস বা এস্টেট ম্যানেজারকে জানাতে বলা হয়েছে নির্দেশনায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জুলাইয়ে ‘বিতর্কিত’ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা, গান গেয়ে ভাইরাল ঢাবি শিক্ষককেও অব্যাহতি

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ‘বিতর্কিত কর্মকাণ্ড’ এবং শিক্ষার্থীদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক সাময়িক বরখাস্ত এবং একজনকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

৩ ঘণ্টা আগে

২০ জুলাই এসএসসির ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

সভায় শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশের প্রস্তুতি ও খাতা মূল্যায়নের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে ফলাফল তৈরির কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

৩ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি অতিক্রম করলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডিডব্লিউটি ধারণক্ষমতার বাল্ক ক্যারিয়ার জাহাজটি বর্তমানে নিরাপদ বাংকারিং ও প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজে কর্মরত ৩১ জন ক্রু-এর সবাই বাংলাদেশি এবং তারা সুস্থ ও নিরাপদ আছেন।

৩ ঘণ্টা আগে

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

২০ জুন তার চলে যাওয়ার সংবাদে মনটা ভীষণ ভারী হয়ে গেল। চোখ ছলছল করে উঠল আর চোখের সামনে ভেসে উঠল সেই পুরোনো স্মৃতি। মামার অফিসকক্ষ, হকিস্টিক হাতে দাঁড়িয়ে থাকা সেই ছবি। সাদেক মামা আপনার এই চলে যাওয়ায় আমরা ব্যথিত। দেশ একজন দক্ষ সংগঠক ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।

৩ ঘণ্টা আগে