নর্দান ইউনিভার্সিটির নতুন ভিসি ড. মিজানুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

রোববার (২৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) সুলতান আহমেদের সই করা প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. মিজানুর রহমানকে চার বছরের জন্য নর্দার্ন ইউনিভার্সিটির ভিসি পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সংশ্লিষ্ট আইনের সব বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অধ্যাপক ড. মো. মিজানুর রহমান শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে অনার্সে রেকর্ড মার্কস নিয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন। পরে কানাডার ডালহৌসি ইউনিভার্সিটি থেকে তিনি ফাইন্যান্স ও মার্কেটিংয়ে ডাবল মেজরসহ এমবিএ সম্পন্ন করেন, যেখানে তিনি শীর্ষ ১ শতাংশ গ্র্যাজুয়েটদের মধ্যে (সর্বোচ্চ গ্রেড নিয়ে) অবস্থান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে মাস্টার্সে প্রথম শ্রেণিতে দ্বিতীয় এবং একই বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ ৩৫ বছরের একাডেমিক ক্যারিয়ারে অধ্যাপক ড. মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে তিন বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কিছু দিন ডিন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মিজানুর। দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়—নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আইইউবিসহ একাধিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবে তিনি পাঠদান করেছেন।

গবেষণা ও প্রকাশনাতেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন অধ্যাপক মিজানুর। চারটি বিদেশি আর্টিকেল, তিনটি রিসার্চ মনোগ্রাফসহ ৩৫টিরও বেশি প্রকাশনা রয়েছে তার। ড. মিজানুর রহমানের তত্ত্বাবধানে একাধিক শিক্ষার্থী এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাক্ষেত্রের পাশাপাশি শিল্প খাতেও অধ্যাপক মিজানুরের সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক ও স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। বিভিন্ন সময় তিনি ঢাকার বেশ কিছু প্রখ্যাত কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নর্থ সাউথ সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আজ বিশ্ব বাবা দিবস

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি পালিত হলেও, এর পেছনে রয়েছে এক মেয়ের বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের ইতিহাস।

৪ ঘণ্টা আগে

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ

৫ ঘণ্টা আগে

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফরটি সম্পন্ন হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্

৫ ঘণ্টা আগে

যেসব ঘটনায় আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মীর শাহে আলম বগুড়া-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। সংসদে দেওয়া বিবৃতিতে ও পরে প্রেস রিলিজ দিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন।

১৫ ঘণ্টা আগে