প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিরপুরস্ত সমিতির নিজস্ব কার্যালয়ে রোববার বিকেল চারটায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইসহাক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায়, প্রধান আলোচক ছিলেন প্রফেসর মো. মাজহারুল হান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. শহিদুল্লাহ, অধ্যাপক দীপক কুমার রায়, অধ্যাপক মোহাম্মদ আজাদুর রহমান চৌধুরী, অধ্যাপক আল মামুন, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক মো. শহিদুল ইসলাম, অধ্যাপক মো. কামরুল হাসান খান ও অধ্যাপিকা ইসফাত আজমি।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তি ও জাতীয় কোষাগার হতে বেতনের ৫০ শতাংশ প্রদান এবং চাকরিবিধি প্রণয়ন ও বাস্তবায়নসহ শিক্ষার উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের কল্যাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনন্য অবদানের জন্য তিনি এ দেশের শিক্ষক সমাজের মধ্যমণি হয়ে রয়েছেন।
তার স্মৃতিকে অম্লান রাখতে, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি এবং বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০২ সালের ২৪ এ জানুয়ারি বিয়াম মিলনায়তনে শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধার প্রথম চেক বিতরণী অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার জন্ম দিবস ১৯ এ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস পালনের ঘোষণা দিয়েছিলেন।
এই দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচকরা বলেন, আমাদের শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি যে বৈষম্য রয়েছে, তা দূর করে অবিলম্বে শিক্ষার মান উন্নয়নের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। আলোচকরা জাতীয় শিক্ষক দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সরকারিভাবে পালনের জোর দাবি জানান। এ জন্য ১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালনের জন্য সরকারি গেজেট প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ
১২ ঘণ্টা আগে
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
১৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে