প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোর রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটারদের ছিল দীর্ঘ লাইন। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রেই ৪০ থেকে ৫০ ভাগ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
কার্জন হলে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল ও শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইলিয়াস আল মামুন জানান, দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ৫৮ ভাগ ভোট নেওয়া হয়েছে। এই হলে মোট ভোটার ১ হাজার ৭৭২ জন। ভোট দিয়েছেন ১ হাজার ১৩০ জন।
শহীদুল্লাহ হলের সহকারি রিটার্নিং অফিসার ও প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান খবরের কাগজকে জানান, ১২টা ১৫ মিনিট পর্যন্ত ৫৬ ভাগ ভোট নেওয়া হয়েছে। এই হলে মোট ভোটার ২ হাজার ৫ জন। ভোট দিয়েছে ১ হাজার ১৩০ জন।
এছাড়া শারীর শিক্ষাকেন্দ্র, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন, উদয়ন ও টিএসসি কেন্দ্রে ৫০ ভাগের বেশি ভোট হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি এবার অনাবাসিক শিক্ষার্থীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। যা গত ডাকসু নির্বাচনে দেখা যায়নি।
এ কারণে এবার নির্বাচনে ভোট বেশি হওয়ার সম্ভাবনা। যা ভোট গ্রহণের অর্ধেক সময়ের মধ্যেই প্রতিফলিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
১৫ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
১৫ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
১৭ ঘণ্টা আগে
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
১৮ ঘণ্টা আগে