কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ৫৮৪, দেশে প্রথম

ঢাবি প্রতিনিধি
কিউএস র‌্যাংকিংয়ে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম, যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম

বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২৬ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান প্রথম।

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) এই র‌্যাংকিং প্রকাশকরে থাকে।

এ বছর এই র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম। গত বছর এই র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৫৫৪। গত বছরও দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষে ছিল।

বিশ্বের এক হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই র‌্যাংকিং তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য কিউএস বর্তমানে মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়।

কিউএস র‌্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৭০। এর মধ্যে গবেষণা, উদ্ভাবন ও খ্যাতিতে স্কোর ৩০ দশমিক ৫০, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে ৬ দশমিক ৯০ স্কোর পেয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এ ছাড়া শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে ঢাবির স্কোর ১০ দশমিক ৫০, কর্মসংস্থান ক্ষেত্রে ফলাফলের স্কোর ৯৭ এবং চাকরির বাজারে সুনামের জন্য স্কোর ৫১ দশমিক ৩০।

বৈশ্বিক সম্পৃক্ততা সূচকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে ২ দশমিক ২০, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫৭ দশমিক ৮০, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ৪০, ছাত্র বৈচিত্র্যে ১ দশমিক ৩০ ও সাসটেইনেবিলিটি বা স্থায়িত্ব সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্কোর পেয়েছে ৫৪ দশমিক ২০।

বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই রয়েছে বুয়েট, এই র‌্যাংকিংয়ে যাদের অবস্থান ৭৬১ থেকে ৭৭০-এর মধ্যে। র‌্যাংকিংয়ে ৯৫১ থেকে ১০০০ ও দেশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া র‌্যাংকিংয়ে ১১০১ থেকে ১২০০ অবস্থানের মধ্যে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ১২০১ থেকে ১৪০০তম অবস্থানের মধ্যে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

আর ১৪০১ থেকে ১৫০০তম অবস্থানের মধ্যে স্থান পেয়েছে এআইইউবি, চুয়েট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আইইউবি, কুয়েট ও রুয়েট।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

উত্তরাঞ্চলের ৭ জেলায় বন্যার শঙ্কা

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গণমাধ্যমকে জানান, আগামী সপ্তাহের মধ্যবর্তী সময়ে (১৯ থেকে ২৩ জুলাই) উজানের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লাল

১৮ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।

১৯ ঘণ্টা আগে

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৯ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

২১ ঘণ্টা আগে