ঢাবি হবে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: আবিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নিরাপদ, বৈষম্যহীন, সম্প্রীতিমূলক এবং সহনশীল ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। শনিবার দুপুরে নির্বাচনী প্রচারণার ফাঁকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকে সমান অধিকার ভোগ করা, সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, সকলের ভোটের অধিকার নিশ্চিত করাসহ আরও অনেক বিষয়ে কথা বলেন তিনি। 

নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস তখনই হবে যখন এই ক্যাম্পাসের প্রতিটি ইঞ্চি মাটি নারী শিক্ষার্থীর জন্য সমানভাবে নিরাপদ হবে। এজন্য আমরা ক্যাম্পাসকে বিভিন্ন জোনে ভাগ করব—রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন—যাতে কোথায় কী ধরণের বিধিনিষেধ থাকবে, কে কোথায় যেতে পারবে, তা নির্ধারিত হয়।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে আবিদুল ইসলাম বলেন, আমরা দেখেছি কিছু প্রার্থী ক্লাসরুমে সরাসরি প্রচারণা চালাচ্ছে, যা স্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি আমরা মৌখিকভাবে জানালেও নির্বাচন কমিশনের কাছ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ পাইনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। তবে পরে কিছু ট্যাগিং-ফ্রেমিং দেখা গেছে, যা বিরাজনীতিকরণের অপচেষ্টা ছাড়া কিছু নয়। আমরা চাই সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক, যেখানে মতভেদ থাকবে, বিতর্ক হবে, কিন্তু দিনশেষে রাষ্ট্রের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

১৫ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

১৫ ঘণ্টা আগে

১০০-ই থাকছে বিসিএস ভাইভার নম্বর

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

১৭ ঘণ্টা আগে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

১৮ ঘণ্টা আগে