প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রশ্নফাঁস-সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানানো হচ্ছে। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন প্রশ্নপত্র ফাঁস নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে তা নিয়ে মন্ত্রণালয় শুরু থেকেই নজর রাখছে এবং ইতোমধ্যে বিবৃতি দেওয়া হয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত পরিস্থিতি যাচাই করা হচ্ছে এবং গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন তথ্যের উৎস যাচাই না করে সংবাদ প্রচার করা উচিত নয়। কিছু ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তি করে সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা পরবর্তীতে বিভ্রান্তি তৈরি করছে।
মন্ত্রী আরও বলেন কিছু টেলিগ্রাম গ্রুপে প্রশ্নপত্র ফাঁসের নামে গুজব ছড়ানো হচ্ছে, তবে সব তথ্যই সত্য নয়। এ ধরনের তথ্য যাচাই ছাড়া প্রচার না করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তিনি মন্তব্য করেন সোশ্যাল মিডিয়া এখন দ্রুত প্রতিক্রিয়ার জায়গা হয়ে গেছে, যেখানে অনেক সময় যাচাই না করেই মন্তব্য ও শেয়ার করা হয়। এই প্রবণতাকে তিনি ইনস্ট্যান্ট কফির সঙ্গে তুলনা করে বলেন, তথ্য গ্রহণ ও প্রচারে ধৈর্য ও যাচাই জরুরি।
শিক্ষামন্ত্রী বলেন সরকারের লক্ষ্য হচ্ছে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা। এ জন্য সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও জানান, যারা উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে।
শেষে তিনি বলেন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম সবাই যদি দায়িত্বশীল আচরণ করে তাহলে এ ধরনের বিভ্রান্তি কমানো সম্ভব হবে এবং শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে