প্রতিবেদক, রাজনীতি ডটকম

মধ্যরাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশের ঘটনায় আন্দোলনে নেমেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দিয়েছেন তারা। আগামীকাল শনিবার থেকে শুরু হবে এ কর্মসূচি।
শুক্রবার (২৯ মার্চ) রাত ৮টার পর বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বলেন, আগামীকাল বুয়েটের সব ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। আমরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে অংশ নিয়েছি। একই সঙ্গে ক্যাম্পাসের সব প্রবেশদ্বারে অবস্থান নেবেন শিক্ষার্থীরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশেও জড়ো হবেন তারা। দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বুয়েট ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মিজানুর রহমানের পদত্যাগ দাবি করেন।
এর আগে ২৮ মার্চ মধ্যরাতে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। এ ঘটনায় আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ৬ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো-
১. বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে ২৮ মার্চ মধ্যরাতে রাজনৈতিক সমাগমের মূল সংগঠক ২১তম ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার ও হল বাতিল করতে হবে।
২. ইমতিয়াজের সঙ্গে বুয়েটের বাকি যেসব শিক্ষার্থী জড়িত, তাদের বিভিন্ন মেয়াদে হল ও টার্ম বহিষ্কার করতে হবে।
৩. রাজনীতি সংশ্লিষ্ট বহিরাগত যারা ক্যাম্পাসে ঢুকেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না, তারা কেন ও কীভাবে প্রবেশের অনুমতি পেলো- এ বিষয়ে সুস্পষ্ট জবাবদিহি বুয়েট প্রশাসনকে দিতে হবে।
৪. ১ ও ২ নম্বর দাবি শনিবার সকাল ৯টার মধ্যে বাস্তবায়ন করা না হলে ছাত্রকল্যাণ পরিচালকের (ডিএসডব্লিউ) পদত্যাগ করতে হবে।
৫. ক্যাম্পাসে মধ্যরাতে বহিরাগতদের প্রবেশের কারণে শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর প্রতিবাদ হিসেবে শনি ও রোববার টার্ম ফাইনালসহ সব অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করা হবে।
৬. আন্দোলনরত বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো রকম হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে আবরার হত্যার পর বুয়েট ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। এর আগেও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশের ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিলেন।

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।
৫ ঘণ্টা আগে
মাহাদী আমিন বলেন, ‘বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার এবং চীন হয়ে একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টি-মডারেল ট্রান্সপোর্টকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
৫ ঘণ্টা আগে
সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে বেনজীরকে ফেরত চেয়ে সব ধরনের আইনি ও তদন্তসংশ্লিষ্ট নথি দুবাই পুলিশের কাছে পাঠানো হয়েছে। তবে নথি পাওয়ার পর দুবাই পুলিশ এখনো পর্যন্ত বাংলাদেশকে পরবর্তী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের কথা
৫ ঘণ্টা আগে