রাবি প্রতিনিধি

চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল পৌনে ৯টায় বিভাগে তালা দিয়ে এই কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো, ২০২০-২১ সেশনের আটকে থাকা বাকি পরীক্ষাগুলো অনতিবিলম্বে নেওয়া, ৩১তম ব্যাচের ১১ মাস ধরে চলা ২০২১-২২ সেশনের পরীক্ষার সময়সূচি দেওয়া, সেশনজট কমাতে প্রতিটি সেমিস্টার ৪ মাসে শেষ করা এবং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মুশতাক আহমেদের বিরুদ্ধে প্রশাসন বরাবর করা অভিযোগের তদন্তে বিভাগ থেকে সর্বাত্মক সহায়তা করা।
বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান ফাহাদ বলেন, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো এখানে পড়াশোনা ছাড়া সবই হচ্ছে। বিভাগের সংস্কার তখনই সম্ভব যখন বিভাগে গতিশীলতা থাকবে। আজকের মধ্যেই আমাদের চার দফা দাবি মেনে নিতে হবে। দৃশ্যমান সংস্কার করতে হবে।
সকাল সোয়া ১১টার দিকে বিভাগের শিক্ষকদের শিক্ষার্থীদের সঙ্গে চার দফার ব্যাপারে কথা বলতে দেখা যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। তিনজনের শরীরই মারাত্মকভাবে পুড়ে গেছে—মাইদুলের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ
১৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।
১৯ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।
২০ ঘণ্টা আগে