প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাড়িভাড়া বৃদ্ধিসহ নানা দাবি আদায়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর বারোটায় মাথায় কালো কাপড় বেঁধে শাহবাগে অবস্থান করে মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা। জেলাসদর ও উপজেলা সদরে শিক্ষকরাও এই কর্মসূচি পালন করবেন।
সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো অবস্থান করে মহাসমাবেশ করেছে। এ সময় সময় শিক্ষকরা প্রশিক্ষণ থেকে সকল শিক্ষককে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
সমাবেশে বক্তারা জানান, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিনদফা দাবি মেনে না নেয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফেরত যাবেন না তারা।
এর আগে রোববার (১৯ অক্টোবর) অষ্টম দিনের কর্মসূচি হিসেবে শিক্ষাভবন অভিমুখে শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পুলিশি বাধার মুখোমুখি পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়।
এদিন সকালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের ৫ শতাংশ বাড়ি ভাড়ায় সম্মতি দেয় অর্থ বিভাগ। কিন্তু সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক-কর্মচারীরা।
বাড়িভাড়া ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
শিক্ষকদের আন্দোলনের সঙ্গে বিএনপি, গণ অধিকার পরিষদ ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একাত্মতা পোষণ করেছে। তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
৪ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, ‘আজকের নেওয়া সিভিল এভিয়েশনের এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও অধিক সময়ের জন্য বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।
৫ ঘণ্টা আগে
এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।’
৬ ঘণ্টা আগে
হামের বিস্তার প্রসঙ্গে ড. জিয়াউদ্দিন বলেন, চলতি বছরের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের বড় অংশই সেই সময়ে জন্ম নেওয়া, যখন নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি ছিল। তবে মার্চে মৃত্যুর খবর পাওয়ার পর দ্রুত জরুরি টিকাদান কার্যক্রম চালু করা হয় এবং এক মাসের মধ্যে প্রায় শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
৬ ঘণ্টা আগে