পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাদেরকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (১১ ডিসেম্বর) আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলো পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও ওশালগড়িয়া ফরেস্ট পাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)।

জানা গেছে, মেয়েটি গণধর্ষণের শিকার হলে অনলাইনে সার্চ করে আইনি সেবাদানকারী টিম ‘ফাইন্ড মাই এডভোকেটে’ যোগাযোগ করে। পরবর্তীতে তারা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাথে যোগাযোগ করে। পুনাক বিষয়টি অবগত হওয়ার পর সত্যতা যাচাই করে স্থানীয় থানাকে জানায় এবং ভুক্তভোগী নারীকে দ্রুত আইনি সহযোগিতা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করে।

গণধর্ষণের এ মামলাটি তদারক করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী আফরোজা হেলেন এবং জয়েন্ট সেক্রেটারি তৌহিদা নূপুর।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে ওই নারীর সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে তাকে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায়। পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যাক্ত ঘেরে নিয়ে পালাক্রমে তিনজন তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করলে শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৩ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৪ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৪ ঘণ্টা আগে

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

৪ ঘণ্টা আগে