বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৪: ১২

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো দেশের সর্ববৃহৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতা “বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ছবি আঁকা প্রতিযোগিতা ২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একাত্তরের মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে আয়োজিত এই মেগা ইভেন্টে বিজয়ী ১৪৩ জন খুদে শিক্ষার্থীর হাতে মোট ৩০ লাখ টাকার পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

প্রথম ক্যাটাগরি- (তৃতীয় থেকে ষষ্ঠ) প্রথম হয়েছে- আরাত্রিকা বড়াল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তৃতীয় শ্রেণি। দ্বিতীয় হয়ছে রাইছা ইসলাম জেছি উত্তরা হাই স্কুল এন্ড কলেজ ষষ্ঠ শ্রেণি। তৃতীয় সৌভিক সাহা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ষষ্ঠ শ্রেণি। চতুর্থ মাহরিন ইসলাম ওয়াইডাব্লিউসিএ গার্লস স্কুল চতুর্থ শ্রেণি এবং পঞ্চম সাবা ইসলাম বর্ণ এপিবিএন আদর্শ উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণি।

দ্বিতীয় ক্যাটাগরিতে (সপ্তম থেকে দশম)- প্রথম হয়েছে সুপ্রভা সাহা নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ দশম শ্রেণি। দ্বিতীয় মো. ইমরুল কায়েস রাফসান এসওএস হারম্যান মেইনার কলেজ, ঢাকা নবম শ্রেণি। তৃতীয় নাদিদ বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণি। চতুর্থ হয়েছে মাহিরুল বিনতে হক মিহিকা সাম্পান শিশু ও কিশোর সংগঠন অষ্টম শ্রেণি এবং পঞ্চম হয়েছে জয়িতা দে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় অষ্টম শ্রেণি।

বিশেষ ক্যাটাগরি- বিশেষ চাহিদাসম্পন্ন বিশেষ পুরস্কার পেয়েছেন মায়াস রাসদান এজাজ ভিশন গ্লোবাল স্কুল চতুর্থ শ্রেণি।

পুরস্কারের আর্থিক সম্মাননা তিনটি ক্যাটাগরিতে মোট ১৪৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ৩ লাখ টাকা, দ্বিতীয় ২ লাখ টাকা, তৃতীয় ১ লাখ টাকা, চতুর্থ ৭০ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত দেশের স্কুলপর্যায়ের সর্ববৃহৎ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার (১৭ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। এদিন বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ৪ নম্বর নবরাত্রি হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।"

এতে প্রধান অতিথি ছিলেন জুরিবোর্ড প্রধান স্পেনের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত চিত্রশিল্পী গুরু মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান ইয়াশা সোবহান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিত্র শিল্পী ড. ফরিদা জামান, কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান।

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯ হাজারের বেশি শিক্ষার্থী এতে নিবন্ধন করেছিল। দেশের দুই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়-১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর গণঅভ্যুত্থান-এক ক্যানভাসে তুলে ধরেন খুদে শিল্পীরা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এবং ইনডোর স্টেডিয়ামে একসঙ্গে বসে তারা ছবি আঁকে।

প্রতিযোগিতায় জুরিবোর্ডের সদস্য ছিলেন লোকজ শিল্পের রূপকার আবদুস শাকুর শাহ, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও অধ্যাপক ড. ফরিদা জামান, একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ।

এই মেগা আর্ট ইভেন্টে ৫ হাজার ৮৭১ জন খুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”

১ দিন আগে

মন্ত্রিসভায় যোগ হচ্ছেন আরও চারজন, আসছে রদবদলও

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

১ দিন আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।

২ দিন আগে

৫১ লাখ মানুষকে কলেরার টিকা দেবে সরকার, শুরু ২২ আগস্ট

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

২ দিন আগে