দ্রুত এইচএসসির ফল প্রকাশের আশ্বাস শিক্ষা উপদেষ্টার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। এছাড়া পরীক্ষার ফলাফলও দ্রুত প্রকাশ করা যায়, সে দিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ এবং সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানান।

পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, ‘পরীক্ষার প্রথম দিন থেকেই দেশের সবকটি কেন্দ্রে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে এসেছে এবং নির্ধারিত নিয়ম মেনেই পরীক্ষা শুরু হয়েছে।’

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় এমন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

ড. আবরার বলেন, ‘সরকার প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি, যা আমাদের জন্য আশাব্যঞ্জক।’

পরিদর্শনকালে সংশ্লিষ্ট কেন্দ্রের অধ্যক্ষ, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা থাকবে। যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা বা ভর্তি প্রক্রিয়া ব্যাহত না হয়।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে সারা দেশে শুরু হয়েছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

লিখিত পরীক্ষা চলবে ১০ আগস্ট পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১৩ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৫ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৭ ঘণ্টা আগে