রাজশাহী কলেজ ছাত্রাবাসে বন্ধুদের এনে গাঁজার আসর, মুচলেকায় ছাড়

রাজশাহী ব্যুরো
ফাইল ছবি

দেশসেরা রাজশাহী কলেজের হোস্টেল থেকে গাঁজা সেবনরত অবস্থায় বহিরাগত তিন বন্ধুসহ কলেজের দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে কলেজ প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আটকের পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে কলেজের দুই শিক্ষার্থীকে ছাত্রাবাসে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন- কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুশফিক ও গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জোবায়ের। তারা রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ‘ই’ ব্লকে থাকতেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রাবাসে দুই শিক্ষার্থী বহিরাগত তিন বন্ধুকে এনে গাঁজা সেবন করছেন বলে খবর পান তিনি। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি ছাত্রাবাসে গিয়ে তাদের হাতেনাতে ধরেন। এরপর পাঁচজনের কাছ থেকেই মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। আর যে দুজন কলেজের শিক্ষার্থী, তাদের আজীবনের জন্য ছাত্রাবাস থেকে বের করে দেওয়া হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৮ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৯ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১০ ঘণ্টা আগে