জাহান ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগর শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ২০: ৩৮
প্রতিযোগিতা শেষে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

রাজধানীর স্বনামধন্য জাহান ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুলটির আফতাবনগর শাখা ক্যাম্পাসে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস।

প্রতিযোগিতা শেষে চিত্তরঞ্জন দাস ও স্কুলটির আফতাবনগর শাখার প্রধান রোজিনা আক্তার বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

এ সময় তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি একজন শিক্ষার্থীর শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা। জাহান ইন্টারন্যাশনাল স্কুল সব সময় শিক্ষার্থীদের ভালো-মন্দের কথা মাথায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে নানা পদক্ষেপ নিয়ে থাকে।

তারা আরও বলেন, জাহান ইন্টারন্যাশনাল স্কুল কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। এখানে শিশুবান্ধব শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই প্রতিষ্ঠানে শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আনন্দময় করে তুলতে নানা কৌশল অবলম্বন করা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৭ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

৭ ঘণ্টা আগে

বাংলাদেশের পাশে থাকার দৃঢ় বার্তা শি জিনপিংয়ের

বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।

৮ ঘণ্টা আগে

চীন সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেয়ার পর মালয়েশিয়ায় ছিলো প্রধানমন্ত্রীর প্রথম সফর।

৯ ঘণ্টা আগে