রাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধুর চিত্রকর্ম মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠন।
মঙ্গলবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকের সামনে এ দাবি জানায় বিশ্ববিদ্যালয়ের ৭টি প্রগতিশীল ছাত্র সংগঠন।
মানববন্ধনে তারা, 'অমর্ত্য-ঋদ্ধ বহিষ্কার কেন?', 'নীতিবহির্ভূত বহিষ্কারাদেশ বাতিল কর', 'বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত কর','আজ্ঞাবহ প্রশাসন চাই না','মতপ্রকাশের স্বাধীনতা চাই' ইত্যাদি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের আহ্বায়ক জান্নাতুল নাইম বলেন, অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি সব সময় ছাত্রদের অধিকার নিয়ে কথা বলে আসছে। তারা গত কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দেয়ালে ধর্ষণ ও স্বৈরাচার থেকে আজাদী শিরনামে একটি দেয়ালচিত্র অংকন করেন। কোনো দেয়ালচিত্রই স্থায়ী নয় এটা পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান দালালেরা এটি মেনে নিতে পারেনি। তারা দুই ছাত্রনেতার বিরুদ্ধে বহিষ্কার আদেশ দিয়েছেন এবং থানায় মামলা করেছেন। আমরা এই বহিষ্কারাদেশ বাতিল করার দাবি জানাচ্ছি।
নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কী পরিমাণ আজ্ঞাবহ হলে তড়িৎ গতিতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে দুইজন শিক্ষার্থীকে বহিষ্কার করে। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয়ের যত অনিয়ম, উচ্ছৃঙ্খল ও ধর্ষণ এসবের বিরুদ্ধে তারা কথা বলে। বিশ্ববিদ্যালয়ে দেয়াল লিখন, এটা একদল লিখে অন্য দল সেটা মুছে ফেলে এটাই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি। বর্তমান ক্ষমতাসীন দলের ছাত্ররা পুরো বিশ্ববিদ্যালয়কে একটা কাল্টে পরিণত করেছে। এবং এই কাল্ট মতপ্রকাশের বিরুদ্ধে , যাতে কেউ কথা বলতে না পারে। কণ্ঠ রোধ করার জন্য যে ব্যবস্থা, সেটা এই রাষ্ট্র এই বিশ্ববিদ্যালয় করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের ভালো মন্দ বুঝে না, তারা বুঝে শুধু লুটপাট করতে।
বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রাকিবের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন,সমাজতন্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র যুব গণমঞ্চ, নাগরিক ছাত্র ঐক্য, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের দেয়ালে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকায় ছাত্র ইউনিয়ন সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।
৭ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
৮ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
৯ ঘণ্টা আগে