ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ ৪০ দিনের ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে আজ থেকে ক্লাস শুরু হয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল বুধবার।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর সূত্রে এসব তথ্য জানা গেছে। ছুটি শেষে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে।
ছুটি শুরু হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি ‘শ্রী শ্রী শিবরাত্রি ব্রত’ উপলক্ষে। পরদিন থেকেই শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবেকদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ৪০ দিন ধরে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়গুলো।
যদিও সোমবার (৭ এপ্রিল) থেকে স্কুল খোলার কথা ছিল, তবে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি। ফলে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে পূর্ণভাবে শুরু হয়েছে পাঠদান।
মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও দীর্ঘ ছুটির পর আগামীকাল বুধবার (৯ এপ্রিল) থেকে ক্লাস শুরু হবে। কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীরা ছুটিতে ছিল, কারণ ২৮ ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। মাধ্যমিক পর্যায়ে এই ছুটি প্রায় ৪০ দিন স্থায়ী হয়েছে।
মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল আরো আগে, ২৫ ফেব্রুয়ারি থেকে। ঈদসহ অন্যান্য ধর্মীয় দিবসে ৪২ দিনের ছুটি শেষে মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে সেগুলোও চালু হয়েছে।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন-এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যেই সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন।
১২ ঘণ্টা আগে
সাংবিধানিক নিয়ম অনুযায়ী তিনি পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
১২ ঘণ্টা আগে
পদত্যাগপত্রে বেশ কয়েকটি শারীরিক জটিলতায় আক্রান্ত বলে উল্লেখ করেছেন মো. সাহাবুদ্দিন। বলেছেন, তিনি ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামে একটি রোগে আক্রান্ত বলে সম্প্রতি ধরা পড়েছে, যার কারণে তিনি কখনো কখনো অচেতন হয়ে পড়েন।
১৩ ঘণ্টা আগে
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১৪ ঘণ্টা আগে