এইচএসসি পরীক্ষা ঘিরে ডিএমপির নির্দেশনা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ জুন ২০২৫, ২২: ১২
ডিএমপির লোগো

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬ জুন (বৃহস্পতিবার) থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমনা পরীক্ষা।

ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। যা ঘিরে নির্দেশনা দিয়েছে ডিএমপি।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

এই আদেশ আগামী ২৬ জুন থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন

বিজিবি জানিয়েছে, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন করা হয়েছে।

২ ঘণ্টা আগে

আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনসহ এক দিনে গ্রেপ্তার ১১৮: ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রমনা ও খিলক্ষেত থানা পুলিশ ২ জন করে, ধানমন্ডিতে ১০ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা পুলিশ ১ জন করে গ্রেপ্তার করে।

৩ ঘণ্টা আগে

জঙ্গি তৎপরতার আলামত নেই, তবু ‘সর্বোচ্চ সতর্ক’ পুলিশ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের পর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া আসামি ও কয়েদিদের মধ্যে কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, কিংবা চলতি বছরে এ ধরনের কোনো তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য নেই।

৩ ঘণ্টা আগে

আ.লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, বিচারিক প্রক্রিয়ায় তা নির্ধারিত হবে। সেই বিচারের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত আসবে।

৪ ঘণ্টা আগে