রাবিতে আহসানুল হক পিন্টু স্বরণে আলোচনা সভা

রাবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টুর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিবার। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বরণ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনে মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন।

খায়রুজ্জামান লিটন বলেন, পিন্টুর সাথে আমার পরিবারের ভালো সম্পর্ক ছিল। পিন্টুকে নিয়ে রাজশাহীবাসী অনেক স্বপ্ন দেখেছিল। কিন্তু সৃষ্টিকর্তার কাছে জিনিস আর তো ধরে রাখা যায় না। তাকে নিয়ে রাজশাহীর রাজনীতী সুন্দর করে গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু আর হলো না। পিন্টু মানুষকে একত্রিত করে সুন্দর বক্তৃতা দিতে পারতো। বর্তমান সময়ে রাজনীতির অসুস্থ প্রতিযোগিতায় শুরু হয়েছে।,সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে চাই। কিন্তু পিন্টু ব্যতিক্রম ছিল।

আমি পিন্টুর পরিবারের সাথে ছিলাম, আছি এবং থাকবো।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, পিন্টু কেমন ছিলেন তা বোঝা যায় তার জানাজায়। রাজশাহীতে তার জানাজায় এতো লোকের সমাগম আমার জীবনে আর দেখিনি। তার মৃত্যুতে আমরা অনেককিছু হারিয়েছি। রাজশাহী অঞ্চলের মানুষ লিটনের হাত ধরে অনেকদূর এগিয়ে যাচ্ছি। আমি পিন্টুর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবার থেকে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, পিন্টুর সাথে আমার একসাথে পথচলা। পিন্টুর মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমি ছিলাম। পিন্টুর স্মরণে আমি একটি স্বরণিকা প্রকাশ করব। আপনারা সার্বিক সহযোগিতা করবেন।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বর্তমান এবং সাবেক নেতা-কর্মী, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় পাচঁ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।রাবিতে আহসানুল হক পিন্টু স্বরণে আলোচনা সভা

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৮ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৯ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১০ ঘণ্টা আগে