এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ বেলা ১১টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে পৃথকভাবে এ ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে এবং ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে। তবে এবার কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এইচএসসির ফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। সব প্রথা বা রীতি ভেঙে স্ব স্ব বোর্ড চেয়ারম্যান ফল ঘোষণা করবেন। সেখানে সরকারপ্রধান বা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাও উপস্থিত থাকবেন না।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেও শিক্ষার্থীরা ফল পাবেন। আর ১১টি বোর্ডের সমন্বিত যে ফল, তার সংক্ষিপ্তসার ঢাকা বোর্ড থেকে দেওয়া হবে। কোনো আনুষ্ঠানিকতা না করে শুধু ফলাফলের সারসংক্ষেপটা আমরা সাংবাদিকদের দিয়ে দেব।

এইচএসসির ফল ঘোষণা করবেন বোর্ড চেয়ারম্যানরা : বিগত বছরগুলোয় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতেন। সেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয় থেকে এইচএসসির ফলাফল বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরতেন। এ প্রক্রিয়া একরকম রীতি হয়ে উঠেছিল। এতে অনেক সময় ফল প্রকাশে দেরি হতো। এবার সেই ধারায় পরিবর্তন আনছে অন্তর্বর্তী সরকার।

ফল জানা যাবে যেভাবে : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, ww w.educationboardresults.gov.bd । www.eduboardresults.gov.bd এ Result কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবেন। Android Phone-এ বোর্ডের অ্যাপ থেকেও ফল পাওয়া যাবে। এছাড়া পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফল জানতে পারবেন।

যেকোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন: বরিশাল শিক্ষা বোর্ডের জন্য HSC <> Bar <> Roll < 2023 Send to 16222। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

সাবজেক্ট ম্যাপিং ফল প্রকাশ

এবার কোনো বিভাগের শিক্ষার্থীদের পাঁচটি, কারও ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল হওয়ায় সেগুলোর ফল এসএসসির ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। বাতিল পরীক্ষাগুলোয় কেউ ফেল না করলেও যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, সেগুলোয় অনেকে ফেল করেছেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সূত্র। ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন।

২ ঘণ্টা আগে

সকালে গ্রেপ্তার, দুপুরে জামিন পেলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান

শ্রম আইনের মামলায় আজ বুধবার সকালে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম এ দিন দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন।

৩ ঘণ্টা আগে

২০২৮ সাল থেকে পরিবর্তন হচ্ছে শিক্ষা কারিকুলাম: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘নকল এখন না থাকলেও নকলের ধরন পরিবর্তন হয়েছে। কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে কোনভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।’

৪ ঘণ্টা আগে

ফের কমলো সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

৪ ঘণ্টা আগে