বিজ্ঞপ্তির ৯ বছর পর পরীক্ষা, শেষ মুহূর্তে স্থগিত!

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন ‘হিসাব সহকারী’ পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে। নানা কারণে সে পদের নিয়োগ পরীক্ষা আর হয়নি। শেষ পর্যন্ত এ বছর আবার সে বিজ্ঞপ্তি পুনর্প্রকাশিত হয়েছিল। পরীক্ষার দিনও নির্ধারিত হয়েছিল। সেই পরীক্ষার কিছু সময় আগে চাকরিপ্রার্থীরা জানতে পারলেন, পরীক্ষা স্থগিত!

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে হিসাব সহকারীর এই পরীক্ষা হওয়ার কথা ছিল। এ দিন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরীক্ষা স্থগিতের কথা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন হিসাব সহকারী পদে অনুষ্ঠেয় ২৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানানো হবে।

এ বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরিপ্রার্থীরা সামাজিক যোগাযোগামধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ সিদ্ধান্ত ‘খামখেয়ালিপূর্ণ’, চাকরিপ্রার্থীদের সঙ্গে উপহাসের শামিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড, আওয়ামীপন্থি আইনজীবীদের ‘নীরব প্রতিবাদ’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

৪ ঘণ্টা আগে

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৫ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৫ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৬ ঘণ্টা আগে
Advertisement