রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ঘিরে ক্যাম্পাসসংলগ্ন বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নির্বাচনের দিন সকাল থেকেই বিনোদপুর, চারুকলা, মেহেরচণ্ডী, কাজলা ও রুয়েট বাইপাস মোড় এলাকায় তাদের উপস্থিতি দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের বাম পাশে ক্যাম্পাস প্রাচীরের পাশে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের মতি শাহ’র মাজারের পাশেও বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাদের অবস্থান দেখা গেছে।
অন্যদিকে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বিনোদপুর বাজারের ইসলামি ব্যাংকের সামনে এবং কাজলা ফটকের বিপরীত পাশে। এ ছাড়া প্রধান ফটকের পাশের বরইবাগান এলাকায় তাদের একটি দল রান্নার আয়োজন করেছে বলে জানা গেছে।
সকাল থেকেই উভয় দলের নেতাকর্মীদের ক্যাম্পাসসংলগ্ন সড়কগুলোতে মোটরসাইকেল মহড়া দিতেও দেখা গেছে।
এ বিষয়ে মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইমরান নাজির বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে— এলাকার মানুষ উৎসুক হয়ে তা দেখতে এসেছে। এর বাইরে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।’
অন্যদিকে বিনোদপুরে অবস্থান নেওয়া মহানগর যুবদল নেতা আরিফুজ্জামান বলেন, ‘অনেক বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। আগ্রহ থেকেই আমরা এখানে এসেছি। ও পাশেও দেখবেন, জামায়াত–শিবিরের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছে।’

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
৫ ঘণ্টা আগে
মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
৬ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, ‘আজকের নেওয়া সিভিল এভিয়েশনের এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও অধিক সময়ের জন্য বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।
৭ ঘণ্টা আগে
এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।’
৭ ঘণ্টা আগে