ঢাবি প্রতিনিধি

দেশের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোববারের (২৩ নভেম্বর) সব ক্লাস এবং পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ।
পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকাল (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’
ফরহাদ আরও লিখেছেন, ‘ভূমিকম্পে আক্রান্ত অনেক শিক্ষার্থীর পরামর্শে ভিসি স্যারকে এই ব্যাপারে কনসার্ন জানিয়েছি; তিনি সিদ্ধান্ত জানিয়েছেন। দ্রুতই অফিশিয়াল ঘোষণা আসবে।’
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। এ ঘটনায় ঢাকাসগ সারাদেশে ১০ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।
গতকালের ওই ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়েরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আতঙ্কগ্রস্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের তিনতলা ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের চারতলা থেকে নিচে লাফ দিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ হিসেবে এই দিনটি পালিত হলেও, এর পেছনে রয়েছে এক মেয়ের বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও সংগ্রামের ইতিহাস।
৪ ঘণ্টা আগে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ
৫ ঘণ্টা আগে
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে এই সফরটি সম্পন্ন হবে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্
৬ ঘণ্টা আগে
মীর শাহে আলম বগুড়া-২ আসনে বিএনপি থেকে নির্বাচিত এমপি এবং সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী। সংসদে দেওয়া বিবৃতিতে ও পরে প্রেস রিলিজ দিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন।
১৫ ঘণ্টা আগে