১০৩ আসন ফাঁকা রেখেই ইবিতে ১ম বর্ষের ক্লাস শুরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ১০৩ আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু করা হয়েছে। আজ শনিবার ক্লাস শুরুর প্রথম দিন সকাল থেকে নতুনদের আগমনে মুখরিত ছিল ক্যাম্পাস। বিভাগগুলো ফুল দিয়ে নবীনদের বরণ করে নেয়।

এ বছর শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে এখন পর্যন্ত চারটি মেধাতালিকা প্রকাশ করেছে প্রশাসন। চূড়ান্ত ভর্তির পর তিন ইউনিটে এখনো ১০৩টি আসন খালি রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫টি, ‘বি’ ইউনিটে ৪৫টি এবং ‘সি’ ইউনিটে ৩৩টি আসন খালি রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে কেন্দ্রীয়ভাবে নবীনদের বরণ করে নেওয়া হবে। নবীনদের র‍্যাগিং করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। কোনোভাবেই নবীনদের হয়রানি করা যাবে না।’

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। পরে ‘বি’ ইউনিটে ৪ মে ও ‘সি’ ইউনিটে ১১ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা আলিয়ার সামনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

৬ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

৭ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

৭ ঘণ্টা আগে

কৃষক কার্ডের জন্য ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা

৮ ঘণ্টা আগে