বিশ্ববিদ্যালয়গেুলোকে র‌্যাংকিং নিয়ে কাজ করার আহ্বান ইউজিসির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়ে নেওয়া এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য র‌্যাংকিংয়ের বিভিন্ন সূচক নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

র‌্যাংকিংয়ের জন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ও যোগ্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ, মানসম্পন্ন গবেষণা পরিচালনা, বিদেশি শিক্ষার্থী ভর্তির উদ্যোগ গ্রহণ, কিউ- ১ জার্নালে গবেষণা প্রকাশে প্রণোদনা দেওয়া, গ্রাজুয়েট এমপ্লয়বিলিটি, লিডারশিপ ও ডেটাবেজ তৈরি করা এবং শিক্ষায় ফিডব্যাক চালুসহ বিভিন্ন পরামর্শ দেন।

‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও গতিশীলতা আনয়নে আইকিউএসির ভূমিকা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ বুধবার (১২ জুন) ইউজিসিতে এ কর্মশালা আয়োজন করা হয়। এতে কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার সভাপতিত্ব করেন।

এসপিকিউএ বিভাগের অতিরিক্ত পরিচালক বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় কর্মশালায় ৪টি সরকারি ও ৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ মোট ৩০ জন এবং ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রফেসর চন্দ বলেন, বিশ্ব র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হবে। এক্ষত্রে ইনস্টিটিউটশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। র‌্যাংকিংয়ের জন্য বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীলদের সঙ্গে সমন্বয় সাধন এবং এ ক্ষেত্রে আন্তঃবিশ্ববিদ্যালয় যোগাযোগ নেটওয়ার্ক স্থাপন করা যেতে পারে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিত করতে একাডেমিক মাস্টার প্লান তৈরি করা, সেলফ অ্যাসেসমেন্ট চালু, সুশাসন প্রতিষ্ঠা করা, শিক্ষার্থীদের যোগাযোগ, লিডারশিপ, প্রবলেম সলভিং, উপস্থাপনা ও আইসিটি দক্ষতাসহ প্রয়োজনীয় সফট স্কিল উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করতে আইকিউএসির পরিচালকদের তিনি পরামর্শ দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৬ মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে দলীয়করণ হয়নি: সংসদীয় কমিটি

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ

১৮ ঘণ্টা আগে

তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আগামী বছর থেকে: সংসদীয় কমিটিতে তথ্য

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

২০ ঘণ্টা আগে

কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাগরিককে চড়-লাঠিপেটার ক্ষমতা নেই: আসক

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার

২০ ঘণ্টা আগে

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা হচ্ছে: প্রতিমন্ত্রী শাহে আলম

তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’

১ দিন আগে