জাবিতে রাত ১০টার পর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর যেকোনো ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করে দিয়েছে প্রশাসন। এ ছাড়া অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। জাবি কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে অনলাইন-অফলাইনে ব্যাপক সমালোচনা চলছে।

আগের এক সিন্ডিকেট সভার সিদ্ধান্ত তুলে ধরে শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর ক্যাম্পোসে কোনো অনুষ্ঠান করা যাবে না। রাত ১০টার পর অনুষ্ঠান চললে বিশ্ববিদ্যালয়ের বিধি বা রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অনেকেই অনলাইনে এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তারা বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটি মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চার জন্য সুপরিচিত, সেখানে এ ধরনের বিধিনিষেধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দমনমূলক মনোভাবের বহির্প্রকাশ৷

এর আগেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করেও শিক্ষার্থীদের বাধার মুখে কার্যকর করতে পারেনি জানিয়ে তারা বলছেন, শিক্ষার্থীরা আবারও এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন।

এর আগে ২০২৩ সালের ৯ অক্টোবর এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছিল জাবি প্রশাসন। তাতে রাত ১০টার পর সরাসরি অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা না করে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত তুলে ধরে বলা হয়, রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চললে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আয়োজক সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৪ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৫ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৫ ঘণ্টা আগে
Advertisement