এখনো ৬ কোটি পাঠ্যবই পায়নি শিক্ষার্থীরা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৫: ৩৪

বছরের দুই মাস পেরিয়ে গেলেও এখনো সব শিক্ষার্থীর জন্য বই নিশ্চিত করার লক্ষ্য থেকে অনেক দূরে অবস্থান করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এরই মধ্যে রমজান, ঈদুল ফিতরসহ অন্যান্য উৎসব মিলিয়ে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে প্রায় দেড় মাসের ছুটি। এই ছুটি শেষ হলে পরীক্ষাও ‍শুরু হবে অনেক প্রতিষ্ঠান। অথচ এখনো সব শিক্ষার্থীর হাতে সব বই পৌঁছেনি।

এনসিটিবির তথ্য বলছে, এখনো প্রায় তিন কোটি পাঠ্যবই ছাপানো হয়নি। আরও তিন কোটি বই রয়েছে বাঁধাই, মান যাচাই ও অনুমোদনের অপেক্ষায়। সে হিসাবে ছয় কোটি বই এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। এ কারণে অনেক এলাকায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী সব বই পেলেও অনেক এলাকাতেই আবার অনেক শিক্ষার্থী আংশিক বই পেয়েছে। এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা রয়েছেন উদ্বেগে। শিক্ষকরাও স্বস্তিতে নেই।

এ বছর বই নিয়ে এই জটিলতার নেপথ্যে রয়েছে দেশের রাজনৈতিক পটপরিবর্তন। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের গঠনের পর শিক্ষাক্রম পরিবর্তন করা হয়েছে। পাশপাশি রাজনৈতিক পটপরিবর্তনের ডামাডোলে দরপত্র আহ্বান, অনুমোদন, বই ছাপানোর কাজে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তির মতো কাজগুলো যথাসময়ে করা যায়নি। কাগজের সংকটও ছিল। সব মিলিয়ে বই ছাপানোর কাজে দেরি হয়ে যায়।

এনসিটিবি শুরুতে জানিয়েছি, তারা জানুয়ারি মাসের শেষ নাগাদ সব বই ছাপিয়ে ফেলতে পারবে। পরে তারা সব বই ছাপানোর জন্য ফেব্রুয়ারি মাসকে লক্ষ্যমাত্রা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাস্তবতা হলো, তারা দুটি লক্ষ্যমাত্রার কোনোটিই অর্জন করতে পারেনি। প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে প্রায় ৩৯ কোটি বই ছাপানোর কথা ছিল তাদের। অথচ ফেব্রুয়ারি শেষের তথ্য বলছে, তিন কোটি বই এখনো ছাপা বাকি, আরও তিন কোটি অনুমোদনের অপেক্ষায়। অর্থাৎ ১৫ শতাংশ বই এখনো শিক্ষার্থীদের হাতে যায়নি।

শিক্ষার্থী-অভিভাবকরা বলছেন, বছরের দুই মাস পেরিয়ে গেলেও সব বই বুঝে পায়নি শিক্ষার্থীরা। রমজান মাসের মধ্যে আর কোনো বই পাবে বলেও স্কুলে থেকে তাদের কিছু জানানো হয়নি। এখন ঈদুল ফিতরের ছুটির পর বইগুলো পেলে প্রায় সাড়ে তিন মাস তাদের বই থেকে বঞ্চিত থাকতে হচ্ছে। এভাবে বছরের প্রায় এক-চতুর্থাংশ সময় বই না পেলে পড়া-পরীক্ষার কী অবস্থা দাঁড়াবে, তাই নিয়েই শঙ্কিত তারা।

এ বিষয়ে এনসিটিবির একজন সদস্য বলেন, রমজানেও তাদের বই ছাপানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। বই হাতে পেলেই তারা এ মাসেও তারা উপজেলা পর্যায়ে পাঠিয়ে দিচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা কার্যালয় থেকে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দিতে পারবেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

চীনে বাংলাদেশের মর্যাদা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা, বিনিয়োগ সম্ভাবনা এবং জলবায়ু কর্মপরিকল্পনা বিশ্বনেতাদের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ

৭ ঘণ্টা আগে

বাংলা গানে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে কেন্দ্র করে নির্মিত। ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের বৈঠক, আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

৮ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দেওয়ার দাবি বিএনপি এমপির

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

৮ ঘণ্টা আগে

নবাবগঞ্জে ‘ছানি-মুক্ত কৈলাইল কর্মসূচি’র উদ্বোধন

আন্তর্জাতিক চক্ষুরোগসেবা প্রদানকারী সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘সোস্যাল হেল্প এন্ডেভার ফর বাংলাদেশ (সেবা)’-এর সহযোগী সংগঠন ‘অল্টারনেটিভ অ্যাপ্রোচ’-এর ব্যবস্থাপনায় পরিচালিত সেবা স্বাস্থ্যকেন্দ্রের যৌথ উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

৮ ঘণ্টা আগে