প্রজ্ঞাপনের অপেক্ষায় বেরোবির ছাত্র সংসদ নির্বাচন: উপাচার্য

রংপুর প্রতিনিধি
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন বেরোবি উপাচার্য অধ্যাপক ড. শওকাত। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচন এখন রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। তিনি বলেন, প্রজ্ঞাপন জারি করা হলেই বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে নিজের যোগদানের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বেরোবি উপাচার্য এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গত এক বছরের কর্মকাণ্ডের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, অভ্যুত্থান-পরবর্তী নানা সংকট কাটিয়ে বেরোবিতে এখন একটি শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। একবছরের অর্জনগুলো ভবিষ্যতের উন্নয়নের ভিত রচনা করেছে।

২২টি বিভাগের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন, গবেষণা খাতে অগ্রগতি, প্রশাসনিক সংস্কার, মেধাবৃত্তি প্রদান, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিবহন সুবিধা, সেশন জট নিরসন, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের উদ্যোগ গ্রহণ ইত্যাদি কার্যক্রমকে উপাচার্য তার এক বছর মেয়াদের সাফল্য হিসেবে তুলে ধরেন।

অধ্যাপক ড. শওকাত আলী আরও বলেন, নতুন নতুন বিভাগ ও ইনস্টিটিউট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এরই মধ্যে আন্তর্জাতিক র‌্যাংকিং ও গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা বিশ্ব অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াতে সহায়ক হবে।

জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদ প্রসঙ্গে বেরোবি উপাচার্য বলেন, ২০২৪ সালের ২৮ অক্টোবর অনুষ্ঠিত ১০৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচারে সরকারি উদ্যোগে ও তদন্তে সহযোগিতা করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট ৭১ জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের উত্তরাঞ্চলের এই বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য উপাচার্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সবার সহযোগিতা কামনা করেন।

বেরোবি প্রক্টর ড. ফেরদৌস আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. হারুন অর রশিদ, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াস প্রামাণিকসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

২ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৩ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement