প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাউন্ড ইউনিভার্সিটি র্যাংকিং (আরইউআর) ২০২৫-এ গৌরবজনক স্থান পেয়েছে উত্তরা ইউনিভার্সিটি। সবশেষ প্রকাশিত এই র্যাংকিংয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ৯৪৯তম স্থান অর্জন করেছে।
উত্তরা ইউনিভার্সিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের ৮৫টিরও বেশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আরইউআর ২০২৫ র্যাংকিং তৈরি করা হয়েছে। এটি প্রকাশিত হয়েছে গত ৪ জুন।
র্যাংকিংয়ে মূল্যায়নের চারটি প্রধান মানদণ্ড ছিল— শিক্ষাদান, গবেষণা, আন্তর্জাতিক বহুমুখিতা ও আর্থিক স্থিতিশীলতা। এসব মূলয়্যানের ক্ষেত্রে উত্তরা ইউনিভার্সিটির দৃঢ় কর্মক্ষমতা, একাডেমিক উৎকর্ষ, গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষ অবদান প্রতিফলিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিকভাবে স্বীকৃত এই র্যাংকিং শিক্ষার গুণগত মান, গবেষণায় উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততার একটি শক্তিশালী প্রমাণ। এ অবস্থান প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘আমাদের সব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রশাসনের কঠোর পরিশ্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে উত্তরা ইউনিভার্সিটি আন্তর্জাতিক মান বজায় রেখে আরও সামনে এগিয়ে যাবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, এ আন্তর্জাতিক স্বীকৃতি কেবল একটি সম্মান নয়, বরং উত্তরা ইউনিভার্সিটির ভবিষ্যৎ সাফল্যের পথকে আরও মজবুত করে তুলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৪ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
১৮ ঘণ্টা আগে