খুলনা ব্যুরো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারধরের ঘটনায় অভিযুক্ত বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও একাডেমিক সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও জানানো হয়, শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উপাচার্য বলেন, নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত এবং তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে ক্যাম্পাসে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে শিক্ষক হাসান মাহমুদ সাকির সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ছাত্র নোমান। একপর্যায়ে শিক্ষককে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরই ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ মিছিল করে হামলাকারীর শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ফল প্রকাশের তথ্য নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
১৩ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনাকে ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে পদত্যাগ করতে চাইলে সংবিধানে সে সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানান তিনি।
১৪ ঘণ্টা আগে