ক্যারিঅন পদ্ধতি চালু, এয়ারড্রপ ও ছাত্রত্ব বাতিল প্রতিরোধের দাবি

রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত

ক্যারিঅন পদ্ধতি চালু, এয়ারড্রপ এবং ছাত্রত্ব বাতিল প্রতিরোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় নগরীর সাহেববাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিএসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি ইন মেডিকেল টেকনোলজির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিএসসি ছাত্র কল্যাণ পরিষদ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্লোগানে স্লোগানে বলেন, ক্যারিঅন পদ্ধতি চালু করুন, ড্রপ আউট বন্ধ করে, ছাত্র-ছাত্রীদের সঠিক সময় পরীক্ষা দিন। শিক্ষার্থীরা রাস্তায় থাকতে চায় না, তারা ক্যাম্পাসে ফিরে যেতে চায়, ক্লাসে ফিরে যেতে চায়, পরীক্ষা দিতে চায়। যে নিয়মে ছাত্রত্ব থাকে না সে নিয়ম চাই না, সেশনজোটের ভন্ডামি শিক্ষানীতির বিবৃতি, অর্ডিন্যান্স যখন শিক্ষার্থীর বান্ধব নয়, অর্ডিন্যান্সের তখন সংশোধন চাই, ক্যারিঅন বাহাল চাই পোস্ট আউট বাতিল চাই, শিক্ষা আমার অধিকার ছাত্রত্ব বাতিল করার সাধ্য কার। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য মানি না।

এ সময় বিএসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি ইন মেডিকেল টেকনোলজির সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

৭ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই: মাহ্‌দী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

৮ ঘণ্টা আগে

একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা

৯ ঘণ্টা আগে

সরকারের উদ্দেশ্য ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।

১০ ঘণ্টা আগে