এইচএসসিতে পাসের হারে এগিয়ে ঢাকা, সবার পেছনে কুমিল্লা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১১: ২২
ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবার চেয়ে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার এসেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ফল ঘোষণা করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

ফলাফলের তুলনামূলক চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর এইচএসসিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাস করেছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ।

বাকি আট বোর্ডের মধ্যে ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে কেবল বরিশালে। এ বোর্ডে পাসের হার দ্বিতীয় সর্বোচ্চ ৬২ দশমিক ৫৭ শতাংশ।

এ ছাড়া রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭ শতাংশ, সিলেটে ৫১ দশমিক ৮৬ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ ও যশোর শিক্ষা বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে— ৪৮ দশমিক ৮৬ শতাংশ। একমাত্র এই বোর্ডেই পাসের হার ৫০ শতাংশের কম এসেছে।

সার্বিকভাবে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

এখন এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

৫ ঘণ্টা আগে

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

৬ ঘণ্টা আগে

চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘আজকের নেওয়া সিভিল এভিয়েশনের এ মাস্টারপ্ল্যানের মাধ্যমে আগামী ২০ থেকে ৩০ বছর বা তারও অধিক সময়ের জন্য বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার এবং কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।

৭ ঘণ্টা আগে

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

এসময় ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে র‌্যাবের পদক্ষেপ নিয়ে করা প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে চাইলে ছাড় দেয়া হবে না।’

৮ ঘণ্টা আগে