প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের সমুদ্রসম্পদ ও বঙ্গোপসাগরের সম্ভাবনাকে কাজে লাগাতে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (ইউবেস্ট) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ তথ্য দিয়েছেন। পোস্টে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো তার একটি আধা-সরকারি চিঠিও প্রকাশ করেন তিনি।
গত ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠিতে বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিপুল সামুদ্রিক সম্পদের সম্ভাবনার কথা তুলে ধরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়। বলা হয়, বাংলাদেশের বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় উল্লেখযোগ্য সম্ভাবনা থাকা সত্ত্বেও সামুদ্রিক সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদের ক্ষেত্রে এখনও বড় ঘাটতি রয়েছে।
চিঠিতে বলা হয়, এ প্রেক্ষাপটে কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ প্রতিষ্ঠা জাতীয় স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষার পাশাপাশি সামুদ্রিক সম্পদ নিয়ে গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং ব্লু ইকোনমি খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
চিঠিতে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামো ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শূন্য থেকে একটি পূর্ণাঙ্গ নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে দীর্ঘ সময়, বিপুল অর্থ ও আলাদা অবকাঠামো প্রয়োজন হবে। এ বাস্তবতায় কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো, গবেষণাগার, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল, প্রশিক্ষণ পরিবেশ ও উপকূলীয় গবেষণার কাঠামো ব্যবহার করে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ কৌশল অনুসরণ করলে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করেই একটি গবেষণাভিত্তিক, ব্যবহারিক ও বাস্তবমুখী বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা সম্ভব হবে। একই সঙ্গে ব্লু ইকোনমি-সংক্রান্ত বিদ্যমান জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি এ খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসাইন বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতি, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সামুদ্রিক গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রযুক্তিনির্ভর প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা জরুরি।
অধ্যাপক শাহাদাত বলেন, কক্সবাজারে এ ধরনের একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ব্লু ইকোনমি নিয়ে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এটি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, উপকূলীয় উন্নয়ন, মৎস্যসম্পদ, মেরিন স্পেশাল প্ল্যানিং, সমুদ্রদূষণ নিয়ন্ত্রণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা ও বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের অর্থনৈতিক সম্ভাবনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ব্লু ইকোনমি নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি এই সম্ভাবনাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপ দিতে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে নতুন একটি বিশেষায়িত প্ল্যাটফর্ম তৈরি হতে পারে। বাসস।

তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
৬ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৭ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৭ ঘণ্টা আগে