রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ২৪ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ইসলামি ছাত্র শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ ইশতেহার ঘোষণা করেন ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

ইশতেহারে ৭টি বিষয়ে ‘হ্যাঁ’ ও ৭টি বিষয়ে ‘না’ স্পষ্ট করা হয়। ‘হ্যাঁ’ তালিকায় রয়েছে— শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ, আবাসন সংকট নিরসন, মানসম্মত খাবার, নিরাপদ ক্যাম্পাস, আধুনিক তথ্যসেবা, সুচিকিৎসা এবং অংশীজনের মধ্যে সুসম্পর্ক। অন্যদিকে ‘না’ তালিকায় রাখা হয়েছে— সিট বাণিজ্য, দখল রাজনীতি, মাদক-সন্ত্রাস, ছিনতাই, সাইবার বুলিং, স্লাটশেমিং ও স্বাক্ষরে ৫০ টাকা ফি।

এছাড়া তারা আগামী ১২ মাসে ২৪টি সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে— রাকসুকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্তকরণ, ১৬ জুলাইকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা, জাদুঘর স্থাপন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন রোডম্যাপ, ডাইনিং-ক্যান্টিনে মানসম্মত খাবার নিশ্চিতকরণ, গবেষণা বৃত্তি প্রদান, গ্রন্থাগার আধুনিকায়ন, চিকিৎসা সেবার উন্নয়ন, পরিবহন ও ইন্টারনেট সুবিধা বৃদ্ধি, নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ, উপাসনালয় ও ধর্মীয় নিরাপত্তা, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে বাজেট বৃদ্ধি, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস উদ্যোগ এবং দলীয় শিক্ষক রাজনীতি বন্ধ।

ইশতেহার ঘোষণায় জিএস প্রার্থী ফাহিম রেজা বলেন, “এটি আকাশকুসুম প্রতিশ্রুতি নয়। আমরা কাজের অগ্রগতি জানাতে চার্ট টাঙানোর ব্যবস্থা করব।”

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

৯ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

৯ ঘণ্টা আগে

১০০-ই থাকছে বিসিএস ভাইভার নম্বর

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

১১ ঘণ্টা আগে

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

১১ ঘণ্টা আগে