প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বয়সসীমা লঙ্ঘন করে ভর্তি করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে গতকাল বুধবার হাইকোর্টে একটি প্রতিবেদন দাখিল করেছে মাউশি।
এই ১৬৯ শিক্ষার্থীর ভিকারুননিসা নূন স্কুলের বিভিন্ন শাখায় ভর্তি চ্যালেঞ্জ করে ভর্তিচ্ছু অপর দুই শিক্ষার্থীর অভিভাবক রিট আবেদন করেছিলেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে মাউশির পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) কাজী মইনুল হাসান, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষকে মাউশির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এবং আগামী ৬ মার্চের আগে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। তিনি বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ মাউশির নির্দেশনা অনুযায়ী ভর্তি নীতিমালায় বয়সসীমা নির্ধারণ করেছে।
নীতিমালা অনুযায়ী, ২০১৭ সালের ১ জানুয়ারির আগে জন্ম এমন শিক্ষার্থীরা ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু মাউশি দেখেছে, ওই ১৬৯ শিক্ষার্থীর জন্ম ২০১৫ ও ২০১৬ সালে এবং ভর্তির বয়সসীমার নীতি লঙ্ঘন করে তাদের ভর্তি করা হয়েছে।
মাউশির প্রতিবেদনের ভিত্তিতে ভিকারুননিসার গভর্নিং বডি বৈঠক করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ভিকারুননিসা স্কুলের পক্ষের আইনজীবী মুহাম্মদ রফিউল ইসলাম।
তিনি জানান, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ মাউশির সঙ্গে পরামর্শ করে চলতি বছরের জানুয়ারিতে লটারি পদ্ধতির মাধ্যমে বেইলি রোড, আজিমপুর শাখা, ধানমন্ডি শাখা ও বসুন্ধরা শাখায় ওই ১৬৯ শিক্ষার্থীকে ভর্তি করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। আজ শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।
৭ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক পরিসংখ্যান বাংলাদেশ সরকারের কাছে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচনের পর রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে সীমান্তে এ ধরনের তৎপরতা প্রদর্শনের চেষ্টা করা হয়ে থাকতে পা
৮ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী সচেতন হয়ে নিজ বাসাবাড়ি, আঙিনা, ছাদ ও ফুলের টবে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি ছাদ, আঙিনা কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দেওয়ারও আহ্বান জানান।
৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সমুন্নত রাখার পাশাপাশি যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ক্ষেত্রেও ঢাকার অবস্থানকে দৃঢ় সমর্থন জানিয়েছে বেইজিং।
৯ ঘণ্টা আগে