৩১ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণ, জানে না কলেজ কর্তৃপক্ষ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ডিগ্রি কলেজের ৩১ জন এইচএসসি পরীক্ষার্থীর ফরমপূরণ হলেও জানে না কলেজ কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর দুদিন আগে রাতের বেলায় ওই কলেজের এক শিক্ষকের তত্ত্বাবধানে কারিগরী শিক্ষা বোর্ডে ফরম পূরণের কাজ সম্পন্ন করা হয় বলে জানা গেছে।

পরীক্ষার্থীরা পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র নিতে কলেজে এলে বিষয়টি ধরা পড়ে। এতে কলেজে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মানবিক কারণে অনলাইনে আসা প্রবেশপত্র প্রিন্ট করে সরবরাহ করা হলে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. আমিনুল হক রাজনীতি ডটকমকে বলেন, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে মোট পরীক্ষার্থী ৩২৩ জন ও এ কলেজের কারিগরি শাখা (বিএমটি) থেকে মোট ১৪৮ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এদের যাবতীয় তথ্য কলেজে সংরক্ষিত রয়েছে। দুটি বোর্ড থেকে আসা প্রবেশপত্র গত ২৩ জুন পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

অধ্যক্ষ জানান, গত বৃহস্পতিবার পরীক্ষা শুরু হওয়ার আগে কারিগরি শাখার ৩১ জন শিক্ষার্থী নিজেদের এইচএসসি পরীক্ষার্থী দাবি করে তার কাছে প্রবেশপত্র চান। কিন্তু তাদের ফরমপূরণের কোনো তথ্য কলেজে নেই। ঘটনাটি নিয়ে রহস্য দেখা দেয়। তিনি ওই শিক্ষার্থীদের জিজ্ঞেস করে জানতে পারেন কারিগরি শাখার শিক্ষক মমতাজ উদ্দিন মুকুল ৩১ জন শিক্ষার্থীর কাছ থেকে ফরমপূরণের টাকা নিয়েছেন। কিন্তু তিনি টাকা নিলেও কলেজ কর্তৃপক্ষকে কেন অবহিত করেননি তা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

জানা যায়, বিষয়টি জানাজানি হওয়ার পর আজ শনিবার সকালে কলেজ পরিচালনা পর্ষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পর্ষদের সভাপতি ও সিনিয়র সহকারী সচিব মাসুদ রানা।

সভার একটি সূত্র জানায়, শিক্ষক মমতাজ উদ্দিন মুকুল সভায় উপস্থিত ছিলেন না। তবে সভায় আলোচনার পর কলেজকে পাশ কাটিয়ে শিক্ষার্থীদের ফরমপূরণের টাকা গ্রহণের জন্য মমতাজ উদ্দিন মুকুলের কাছ থেকে কৈফিয়ত তলব ও শিক্ষার্থীদের কাছ থেকে ফরমপূরণ বাবদ আদায়কৃত অর্থ কলেজ ফান্ডে জমা করার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী শনিবার আবার পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে শিক্ষক মমতাজ উদ্দিন মুকুল সাংবাদিকদের বলেন, পরীক্ষার ফরম পূরণের বোর্ড নির্ধারিত সময় শেষ হওয়ার পর এলাকার ৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ চায়। পরে তিনি নিজ উদ্যোগে তাদের ফরমপূরণের ব্যবস্থা করে দিয়েছেন। কাজটি তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে করেছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন

বিজিবি জানিয়েছে, ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ অ্যাভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সদস্য মোতায়েন করা হয়েছে।

২ ঘণ্টা আগে

আ.লীগ ও অঙ্গসংগঠনের ২৬ জনসহ এক দিনে গ্রেপ্তার ১১৮: ডিএমপি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে রমনা ও খিলক্ষেত থানা পুলিশ ২ জন করে, ধানমন্ডিতে ১০ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, এবং বংশাল, কদমতলী, মিরপুর ও তুরাগ থানা পুলিশ ১ জন করে গ্রেপ্তার করে।

৩ ঘণ্টা আগে

জঙ্গি তৎপরতার আলামত নেই, তবু ‘সর্বোচ্চ সতর্ক’ পুলিশ

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ৫ আগস্টের পর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া আসামি ও কয়েদিদের মধ্যে কেউ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত কি না, কিংবা চলতি বছরে এ ধরনের কোনো তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে কি না—এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের কাছে কোনো তথ্য নেই।

৩ ঘণ্টা আগে

আ.লীগ পুরোপুরি নিষিদ্ধ হবে কি না, সিদ্ধান্ত আদালতের: জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দলটি মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল কি না, বিচারিক প্রক্রিয়ায় তা নির্ধারিত হবে। সেই বিচারের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত আসবে।

৪ ঘণ্টা আগে