আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ১৫ কারখানায় ছুটি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাভারের আশুলিয়ায় ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কর্মবিরতি পালন, কর্তৃপক্ষের ছুটি ব্যতীত কারখানা থেকে বের হয়ে যাওয়া অনৈতিক দাবি দাওয়া নিয়ে স্টাফদের ওপর চড়াও হয়ে ওঠেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার শিল্পাঞ্চলের অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ সময় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা বিষয়টি জানতে পেরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিল্প পুলিশ জানায়, কয়েক দিন ধরে কারখানাগুলোর শ্রমিকরা ১৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২৫ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা কর্তৃপক্ষের ছুটি ব্যতীত ফ্যাক্টরি থেকে বের হয়ে যান এবং স্টাফদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি কারখানায় উৎপাদন বন্ধ রাখায় মালিকপক্ষ ১০ ডিসেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় ৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ লাগিয়ে দেয়।

শ্রমিক নেতা ইব্রাহিম বলেন, ‘শ্রমিকদের দাবির মুখে সরকার ১৫ শতাংশের জায়গায় ৯ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর পরও কেন শ্রমিকরা আন্দোলন করছেন এটি আসলে আমরাও বুঝতে পারছি না। একেবারে তো সব কিছু চাইলেই পাওয়া যায় না।’ মালিকদের বিষয়গুলোও ভাবতে হবে। তাই যে দাবি মানা হয়েছে, সেটি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বার্ষিক ছুটির টাকা, বকেয়া বেতন পরিশোধ, ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাড়িতে চলে যাওয়ায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষকদের বিরুদ্ধে ঢালাও ব্যবস্থা নয়, ন্যায়সংগত প্রক্রিয়ার দাবি শিক্ষক নেটওয়ার্কের

রোববার (২ আগস্ট) এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, জুলাই অভ্যুত্থানবিরোধিতার অভিযোগ তুলে একদল শিক্ষক ২৩১ জনের তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছেন

৫ ঘণ্টা আগে

৩ দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের প্রধান কোহলার

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন এই সফর।

৬ ঘণ্টা আগে

খুন-অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, ফটিকছড়ি থানার জামাল হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র উদ্ধারের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

প্রাথমিকে নিয়োগ— দ্রুত যোগদান ও পদায়নের দাবিতে সুপারিশপ্রাপ্তদের শাহবাগ অবরোধ

রোববার সকাল ১১টার দিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বিকল্প ব্যবস্থা হিসেবে সড়কের বিপরীত পাশ দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করে।

৬ ঘণ্টা আগে