প্রতিবেদক, রাজনীতি ডটকম

পদোন্নতির দাবিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা আজ শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন। আগামী তিন দিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা কলমবিরতি নামে এই কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের অভিযোগ, পদোন্নতির যোগ্যতার সব শর্ত পূরণ এবং ডিজি/মিনিস্ট্রিতে সব ফাইল বারবার আপডেটের পরও বছরের পর বছর পদোন্নতি আটকে রাখা হচ্ছে।
তাঁদের দাবি, বাংলাদেশের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, এমবিবিএস, বিডিএসের আন্তর্জাতিক স্বীকৃতি অক্ষুণ্ণ রাখা এবং ক্যাডারবৈষম্য নিরসনে পদন্নোতিযোগ্য সব বিশেষজ্ঞ ডাক্তারকে দ্রুত সুপারনিউমারি পদন্নোতি দিতে হবে।
২৫ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কনফারেন্সরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন, দ্রুততর সময়ের মধ্যে পদোন্নতি না দিলে ৮ মার্চ থেকে তিন দিন ২ ঘণ্টা (সকাল ১০টা থেকে ১২টা) করে কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি দাবি পূরণ না করা হয়, তাহলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ কর্মবিরতি (জরুরি সেবা চালু থাকবে) পালন করা হবে।

তিনি বলেছেন, ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালের খুব কাছাকাছি অবস্থান করছিল। সেটিকে দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারত এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
৬ ঘণ্টা আগে
মহেশখালীর বিকল হয়ে যাওয়া এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল পুরোপুরি সচল হতে আরও দুয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তবে আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
৭ ঘণ্টা আগে
নতুন কুঁড়ি স্পোর্টসে অংশ নেওয়া বিজয়ী ও অংশগ্রহণকারী সব ক্ষুদে ক্রীড়াবিদকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৭ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে