চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন

ডেস্ক, রাজনীতি ডটকম

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুমিতভাবেই দলে নেই সাকিব আল হাসান ও লিটন দাস। আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে নাহিদ রানা ও পারভেজ ইমনের। আর দলের নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এসময় উপস্থিত ছিলেন দুই নির্বাচক আবদুর রাজ্জাক ও হান্নান সরকার।

ব্যাটার হিসেবে সৌম্য সরকারের সাথে আছে তানজিদ তামিম, তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। অলরাউন্ডার তালিকায় মেহেদী হাসান মিরাজের সাথে মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন দলে। পেস অ্যাটাকে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে তানজিম সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে টাইগারদের প্রতিনিধিত্ব করতে স্পিনার নাসুম আহমেদও রয়েছেন দলে।

সাকিব আল হাসান বোলিংয়ে এখনও নিষিদ্ধই আছেন। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি তিনি। শুধু ব্যাটার হিসেবে তাকে বিবেচনা করেনি বোর্ড।

দলে নেই আরেক তারকা পেসার হাসান মাহমুদ। ব্যাটারদের মধ্যে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। লিটনের মতো তিনিও সুযোগ কাজে লাগাতে পারেননি। আর সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় সুযোগ মিলেছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকের। বিপিএলে দারুণ খেললেও নুরুল হাসান সোহানের জায়গা হয়নি দলে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন,তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে ম্যাচ দুটি তারা খেলবে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি বাংলাদেশের ষষ্ঠবারের মতো অংশগ্রহণ। ২০১৭ সালের সবশেষ আসরে সেমিফাইনালে ওঠে টাইগাররা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৬ ঘণ্টা আগে

আমাকে ফাঁসি দিয়ে দেন— হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী

এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা

৭ ঘণ্টা আগে

গবেষণা প্রতিবেদন প্রকাশে সুস্পষ্ট আইন বা নীতিমালা চান শিল্পখাতের প্রতিনিধিরা

টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা

৭ ঘণ্টা আগে

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।

৮ ঘণ্টা আগে