টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের

ডেস্ক, রাজনীতি ডটকম

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ সিলেটে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরু সকাল ১০টায়। জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের জন্য বেশ চেনা প্রতিপক্ষ। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিসংখ্যানটাও কথা বলছে শান্তর দলের পক্ষে।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আট ম্যাচের সাতটিই জিতেছে বাংলাদেশ। হেরে যাওয়া একমাত্র ম্যাচটি ছিল সিলেটেই। ২০১৮ সালে মাঠের অভিষেক ম্যাচে স্বাগতিকদের ১৫১ রানে হারায় জিম্বাবুয়ে।

এছাড়াও সম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। গত ৪ বছরে একটি ম্যাচও জেতেনি তারা। হেরেছে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো নবীন দেশের বিপক্ষেও। তাই স্বাগতিকদের পরীক্ষা নিতে নিজেদের সাম্প্রতিক পারফরম্যান্সও বদলাতে হবে তাদের।

এদিকে বৃষ্টির শঙ্কা আছে এই টেস্টে, তবে স্বস্তির খবর, আপাতত সিলেট টেস্টের প্রথম দিনের সকালটা রৌদ্রোজ্জ্বল থাকবে। তবে সিলেটের বৃষ্টি, কখন নেমে যায় তা বোঝা মুশকিল।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির একান্ত সচিব। এ অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

২ ঘণ্টা আগে

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

স্পিকার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ ২৪ জুলাই, ৯ শ্রাবণ, শুক্রবার অপরাহ্ন ৫টা ১ মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে আমি সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।

৩ ঘণ্টা আগে

রাষ্ট্রপতির পদত্যাগ, বিকেল ৫টায় স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

এর কিছুক্ষণ পরই জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানো জানানো হয়, বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে সংবাদ সম্মেলন করবেন স্পিকার।

৩ ঘণ্টা আগে

দেশে ফিরলেন স্পিকার, বললেন ‘আমিও শুনেছি’

বিমানবন্দরে সাংবাদিকরা হাজির হলে তাদের প্রশ্নের জবাবে স্পিকার বলেছেন, মেডিকেল চেকআপ শেষ হয়ে যাওয়ার কারণে এবং ব্যক্তিগত কিছু কাজ থাকায় তিনি নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরে এসেছেন। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনিও অন্য সবার মতো শুনেছেন, কিছু জানেন না।

৪ ঘণ্টা আগে