শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

ডেস্ক, রাজনীতি ডটকম

হংকং সুপার সিক্সেসে দারুণ এক জয়ে সেমিফাইনালে পা রেখেছিল বাংলাদেশ। তবে ফাইনালে ওঠার পথটা পাড়ি দিতে পারলো না ইয়াসির আলীর দল। এক ধাপ দূরে থাকতেই বিদায় নিতে হলো বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তুমুল লড়াই শেষে বাংলাদেশ হেরেছে ৩ উইকেটের ব্যবধানে।

এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেই হিসেবে এই ম্যাচে বাংলাদেশের জন্য ছিল প্রতিশোধের। কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারলেন না সাইফউদ্দিন-জিসান আলমরা। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো লঙ্কানদের কাছে হেরে শেষ হয়েছে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন।

ম্যাচে টস জিতে নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত টাইগার অধিনায়ক ইয়াসির আলী। উদ্বোধনী জুটিতে ১১ বলে ৩৮ রানের দেখা পেয়ে যায় বাংলাদেশ। আব্দুল্লাহ আল মামুন একটি চার ও দুটি ছক্কায় ৪ বলে ১৬ রান করে সাজঘরে ফিরলে ভাঙে জুটি। জিসানও ১১ বলে ৩৬ রান করে বিদায় নেন। তার ইনিংসে ছিল একটি চার ও পাঁচটি ছক্কার মার।

এরপর লড়াই চালিয়ে যান সাইফউদ্দিন। এদিন কোনো রান করেই সাজঘরে ফিরে যান ইয়াসির আলী। প্রথম বলেই উপহার দিয়েছেন গোল্ডেন ডাক। এরপর আবু হায়দার রনি ৬ বলে ১৮ রান করে বিদায় নেন। ক্রিজে এসে একটি ছক্কা হাঁকিয়ে তার পথ ধরেন সোহাগ গাজীও।

সাইফউদ্দিন শেষপর্যন্ত ছিলেন ক্রিজে। তার ১২ বলে ২৩ রানে ভর করে নির্ধারিত ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান। শ্রীলঙ্কার থারিন্দু রত্নায়েকে একাই ধসিয়ে দেন বাংলাদেশকে। তিনি তুলে নেন চারটি উইকেট।

১০৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি সাদুন উইরাকদি ও ধনঞ্জয়া লক্ষণ ঝড় তোলেন। প্রথম উইকেট জুটিতেই ৫৮ রান পেয়ে যায় শ্রীলঙ্কা। ৬ বলে ২৪ রান করে বিদায় নেন লক্ষণ। এরপর উইরাকডি ১৬ বলে ৫০ রান করলে মাঠ ছাড়তে হয় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী।

এরপর বাংলাদেশ শ্রীলঙ্কাকে চেপে ধরলেও লাভ হয়নি। আরও একটু রান করতে না পারার আক্ষেপ নিয়ে শেষপর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। নিমেশ বিমুক্তি ঠাণ্ডা মাথায় দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ফাইনালে এশিয়ার আরেক দল পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

৬ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

৬ ঘণ্টা আগে

কৃষক কার্ডের জন্য ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার নির্দেশ প্রধানমন্ত্রীর

কৃষক কার্ড কর্মসূচির আওতায় সরকারি সহায়তা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কৃষক কার্ড কর্মসূচি-সংক্রান্ত এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা

৭ ঘণ্টা আগে

বিপজ্জনক ৮ বিদেশি ক্রিম, ৭টিই পাকিস্তানি

দেশের বাজারে বিক্রি হওয়া পাকিস্তানের সাতটি ও চীনের একটি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে বাংলাদেশে অনুমোদিত মাত্রার তুলনায় বহু গুণ বেশি ক্ষতিকর মার্কারি (পারদ) পাওয়া গেছে। এসব পণ্য বিক্রি, বিতরণ ও মজুত না রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গ

৭ ঘণ্টা আগে