প্রতিবেদক, রাজনীতি ডটকম

হুট করেই যেন এলো সিদ্ধান্তটা। এমনিতে সময় খুব একটা পক্ষে যাচ্ছিল না সাকিব আল হাসানের। এর মধ্যে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) অবসরের ঘোষণা দিলেন টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে।
আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব। গণঅভ্যূত্থানের সময়ে তার ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। এ অবস্থায় সাকিবের দেশে আসায় নিরাপত্তা শঙ্কা রয়েছে। এ নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘আমি তো আসলে কোনো এজেন্সি না। এটা বিসিবির হাতে না। সরকারের কাছ থেকে আসতে হবে নিরাপত্তা। দুই ধরনের নিরাপত্তা আছে। একটা মামলার ও আরেকটা হচ্ছে সমর্থকদের।’
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব। এ নিয়ে বোর্ড ও নির্বাচকসহ বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি। এ নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারটা মিশ্র। অনেকে নিউজ করেছে কিংবদন্তির চেয়ে বেশি সে। একটা-দুইটা ফরম্যাট থেকে বিদায় নিতে চাচ্ছে। আমার সঙ্গে তার দুই দফায় আলোচনা হয়েছে। তার সাক্ষাৎকার দেখেছি। আমার সঙ্গে যা কথা হয়েছে, এটাই সে তুলে ধরতে চেয়েছে। ’
তার সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে ফারুক বলেন, ‘সাকিব কঠিন সময় পার করছে জীবনে। খুব বেশি কিছু না বলি। টেস্ট সে খেলতে চেয়েছিল। ঢাকা থেকে অবসর নিতে চায়, আমি সম্মান জানিয়েছি।’

প্রতিবেদনে বলা হয়, নতুন পৌঁছানো অভিবাসীদের একটি অপরাধী চক্র জিম্মি করে তাদের পরিবার ও স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে—এমন তথ্য পায় ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট। অনুসন্ধানের পর নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবং পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশ
১২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন করতেই সংসদের এই বিশেষ অধিবেশন ডাকা হবে। তবে এটি নির্দিষ্ট কোন তারিখে আহ্বান করা হবে, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কিছু জানাননি।
১৪ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য অবশ্যই দেশের বাইরে যাবে। তবে বর্তমান সরকার এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করছে যেখানে দেশের শিক্ষার্থীরা আবার দেশেই ফিরে আসবেন।
১৪ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে