ভক্তরা চায় মেসি ২০২৬ বিশ্বকাপ খেলুক!

ডেস্ক, রাজনীতি ডটকম

চোট থেকে ফিরে পুরোনো রূপেই ধরা দিয়েছেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। ছন্দময় মেসিকে দেখে প্রশ্ন জাগে, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না! কারন, আগামী বিশ্বকাপে ৪০ এর ঘরে থাকবেন তিনি। বয়সের সঙ্গে পেরে ওঠেন না বলে ইদানিং তাকে প্রায় ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলান না কোচেরা। তবু যতটা সময় পান, নিজের দিনে প্রতিপক্ষকে তছনছ করে দেন। এরপরও ভক্তদের চাওয়া মেসি ২০২৬ বিশ্বকাপ খেলুক!

অবসর প্রসঙ্গে বেশ কয়েকবার কথা বললেও পরের বিশ্বকাপ নিয়ে খুব বেশি কথা বলেননি মেসি। এবার অবশ্য বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খোলামেলা আলাপ করেছেন পরবর্তী বিশ্বকাপ ভাবনা নিয়ে। জানালেন, অবসরের চেয়ে এই বিষয়টি নিয়ে লোকের বেশি কৌতূহলের ব্যাপারেও।

মেসি বলেন, ‘আমাকে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয় এই ব্যাপারটি নিয়েই। বিশেষত, আর্জেন্টিনায়। সত্যি বলতে, ২০২৬ বিশ্বকাপ খেলব কি না জানি না। ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবছি না। আমার ভাবনায় আগামী বছর কীভাবে ভালোভাবে শুরু করা যায়। এই বছর সেটি করতে পারিনি (চোটের কারণে)। আমি দিন ধরে ধরে একটু একটু করে এগিয়ে যেতে চাই।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের ‘না’

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৬ ঘণ্টা আগে

ঢাকা আলিয়ার সামনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

৯ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

৯ ঘণ্টা আগে