রাতে দেশে ফিরছেন শান্তরা

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে মঙ্গলবার দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। বুধবার রাতে পাকিস্তান থেকে দুবাই হয়ে দেশে ফিরবেন জাতীয় দলের ক্রিকেটাররা।

দল সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে বিমানে ওঠা বাংলাদেশ দল দুবাইয়ে পৌঁছেছে। দুবাই থেকে অল্প সময়ের ব্যবধানে তাদের ঢাকার বিমান ধরার কথা। সব ঠিক থাকলে রাত ১১টার দিকে দেশে ফিরবেন মুশফিকুর রহিম, নাজমুল শান্ত, লিটন দাস, মেহেদী মিরাজরা।

কানাডার লিগ খেলে দুবাই হয়ে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। তিনি দলের অন্যদের সঙ্গে একই ফ্লাইটে দুবাই পর্যন্ত গেলেও সেখান থেকে ধরবেন লন্ডনের বিমান। ইংল্যান্ডে একটি কাউন্টি ম্যাচ খেলে দলের সঙ্গে ভারতে টেস্ট সিরিজের দলে যোগ দেওয়ার কথা সাকিবের।

বাংলাদেশ এবারই প্রথম পাকিস্তানকে টেস্ট হারিয়েছে। পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের রেকর্ডও হয়েছে প্রথমবার। পাকিস্তানকে তাদেরই মাঠে টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল। টেস্টে এটাকেই বাংলাদেশ ক্রিকেটের সেরা সাফল্যও বলা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধের পেছনের কল রেকর্ড ট্রাইব্যুনালে

আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি ব্যবহার শুরু হয় হেলিকপ্টার ও ড্রোনের। এসব তথ্য যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, সে জন্য ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি প্রসিকিউশনের। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।

২ ঘণ্টা আগে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে তারা মিয়াসহ ৪ থেকে ৫ জন চোরাকারবারির একটি দল আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়ি আনতে আলীনগর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে মাগুরুলি এলাকায় প্রবেশ করে। এসময় সেখানকার বিএসএফ সদস্যরা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই মারা যান তারা মিয়া। তবে দলের অন্য চোরাকারবারিরা পালি

৩ ঘণ্টা আগে

দক্ষিণ সুদান ও আবেইতে গেলেন সেনাপ্রধান

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোতায়েনরত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন।

৩ ঘণ্টা আগে

রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। এ সময় দুর্ঘটনার জন্য দায়ী কাভার্ড ভ্যানটি আটকে রাখে কয়েকজন মোটরসাইকেল চালক। ট্রাকের চালককে মারধরও করেন অতি উৎসাহী কয়েকজন। রক্তাক্ত লাশ ও ভাঙা মোটরসাইকেল রাস্

৩ ঘণ্টা আগে