আবারও সাফ জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২১: ২৫

শিরোপা ধরে রাখার মিশনে নেমেছিল বাংলাদেশ। মনিকা চাকমা আর ঋতুপর্ণা চাকমার গোলে তা করে দেখিয়েছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। স্বাগতিক নেপালকে ফাইনালে ২-১ গোলে হারিয়ে জিতেছে সাফ শিরোপা।

দ্বিতীয় মিনিটে পূজা রানার ভুলে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন তহুরা খাতুন। তার শট ক্রসবারে প্রতিহত হয়। ফিরতি চেষ্টায় তার হেডার ঠেকান নেপাল গোলরক্ষক আনজিলা। এর পরের মিনিটেই ছোট একটা ভুল করে বসেছিলেন বাংলাদেশ গোলরক্ষক রুপনা চাকমাও। যদিও সাবিত্রা ভাণ্ডারি সে সুযোগটা কাজে লাগানোর আগেই সামলে নেন রুপনা। দুটো ভুলই জানান দিচ্ছিল, ফাইনালের স্নায়ুচাপ দুই দলেই ভালোভাবে জেঁকে বসেছে।

ক্রসবার শুরুর দিকে বাংলাদেশের গোলের পথ আগলে দাঁড়িয়েছিল। ১০ মিনিটে নেপালেরও একটা গোলের চেষ্টা আটকে যায় ক্রসবারে। বক্সের বাইরে থেকে আমিশা কারকির একটা শট গিয়ে লাগে ওই পোস্টে। বাংলাদেশ গোল হজম করা থেকে রক্ষা পায় তাতে।

ম্যাচের ১৮ মিনিটে মনিকা চাকমাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন অমৃতা জইশি। মিনিট চারেক পর দূরপাল্লার শটে গোলের চেষ্টা করে বাংলাদেশ। তবে মাসুরা পারভীনের শট সহজেই আয়ত্বে নেন নেপাল গোলরক্ষক আনজিলা।

২৭ মিনিটে আমিশা কারকি সুযোগ পেয়েছিলেন। তবে বাংলাদেশ রক্ষণ বিষয়টা সামলে নেয় ভালোভাবেই। ৩৩ মিনিটে নেপাল বক্সের বাইরে সুযোগ আসে বাংলাদেশের সামনে। তবে সফরকারীরা সে সুযোগ কাজে লাগাতে পারেনি। মারিয়া মান্দার শট বারের ওপর দিয়ে চলে যায় বাইরে। প্রথমার্ধের শেষ দিকে নেপাল আবারও সুযোগ পায়, তবে এবার রাইট উইংয়ে সাবিতার ভুলে নেপাল গোল পায়নি, তিনি পা পিছলে পড়ে গেলে শামসুন্নাহার সিনিয়র বলের দখল নিয়ে নেন।

প্রথমার্ধে সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দলই। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় শুরুর ৪৫ মিনিট। সব রোমাঞ্চ তোলা থাকে পরের ৪৫ মিনিটের জন্য।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। ৫২ মিনিটে সফরকারীদের দারুণ বিল্ড আপ শেষে সাবিতা রানা মাগারের ভুলে বল গিয়ে পড়ে মনিকা চাকমার পায়ে। তার গোলে ডিফেন্ডিঙ চ্যাম্পিয়নরা এগিয়ে যায়।

তবে সে লিড বাংলাদেশ ধরে রাখতে পারেনি। স্বাগতিক নেপাল জবাব দেয় ৫৫ মিনিটে। প্রীতি রাইয়ের পাস আটকাতে ভুল করেন মাসুরা পারভীন। বল গিয়ে পড়ে আমিশা কারকির পায়ে। গোলরক্ষককে একা পেয়ে বলটা সহজেই জালে জড়ান নেপালি এই ফরোয়ার্ড।

এরপর থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় সফলতার খুব কাছাকাছি সবচেয়ে বেশি গেছে নেপালই। সাবিত্রা ভাণ্ডারী, আমিশা কারকিদের একাধিক শট ঠেকিয়ে বাংলাদেশকে ম্যাচে রাখেন রুপনা চাকমা।

৭৬ মিনিটে মারিয়া মান্দার দারুণ এক শট লাফিয়ে উঠে এক হাতে সেভ দেন নেপাল গোলরক্ষক আনজিলা। তবে ৮০ মিনিটে আর পেরে ওঠেননি নেপাল গোলরক্ষক। সে গোলে একাধিক ভুল করেছে স্বাগতিকরা। শামসুন্নাহার সিনিয়রের থ্রো ইন থেকে ঋতুপর্ণা চাকমাকে মার্ক করার দায়িত্ব ছিল বদলি খেলোয়াড় আনিতা বেসনেতের। তিনি তা পারেননি, অনেকটা ফাঁকায় থেকে শট নেন ঋতুপর্ণা। তার শট আনজিলার হাতে লেগে জালে। মুহূর্তেই দশরথ রঙ্গশালায় হাজির ১৩০০০ দর্শক স্তব্ধ হয়ে যান রীতিমতো।

শেষ বাঁশি বাজতেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা উৎসব। ওদিকে নেপাল টানা ষষ্ঠ বারের মতো নারী সাফের ফাইনালে পোড়ে স্বপ্নভঙ্গের বেদনায়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের ‘না’

মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গণমাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার পলাতক আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছেন। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

৭ ঘণ্টা আগে

ঢাকা আলিয়ার সামনে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, চলছে ধাওয়া-পাল্টাধাওয়া

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে এখনও চলমান রয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

১০ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস নেগরি সিমবিলান পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

১১ ঘণ্টা আগে

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত কয়েকজন

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

১১ ঘণ্টা আগে