ডেস্ক, রাজনীতি ডটকম

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ২৫ ওভারে ৩ উইকেটে ৫৭, চা-বিরতির সময় ভারতের সংগ্রহ ৫০ ওভারে ৪ উইকেটে ১০৭ রান। আধুনিক ক্রিকেটে টেস্টে এমন ধীরগতির ব্যাটিং সচরাচর দেখা যায় না।
তবে সিরিজ বাঁচানোর সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বোলারদের তোপ সামলাতে এমন আদিম যুগের ব্যাটিংই করলো ভারত। তারপরও অবশ্য স্কোরবোর্ডটা বড় করতে পারেনি। স্কট বোল্যান্ড-মিচেল স্টার্কদের আগুনে বোলিংয়ে ৭২.২ ওভার খেলে ১৮৫ রানে অলআউট হয়েছে জাসপ্রিত বুমরাহর দল।
টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন কাল হয়েছে ভারতের। শুরু থেকেই অসি পেসাররা চেপে ধরে সফরকারীদের। ভারতের কোনো ব্যাটার ফিফটিও করতে পারেননি।
১৭ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (১০) আর লোকেশ রাহুল (৪)। শুভমান গিলও ২০ রানের বেশি করতে পারেননি। প্রথম বলেই জীবন পাওয়া কোহলি ৬৯ বল খেলে করেন ১৭ রান।
মাঝে রিশাভ পান্ত আর রবীন্দ্র জাদেজা যা একটু প্রতিরোধ গড়েছিলেন। তবে তারাও কচ্ছপ গতিতে ব্যাটিং করেছেন। পান্ত ৪০ রান করেন ৯৮ বলে। আর জাদেজা ২৬ রানের ইনিংসে বল খেলেন ৯৫টি।
আদিম যুগের ব্যাটিং করেও অবশ্য সুবিধা করতে পারেনি ভারত। ১৩৪ রানে তারা হারায় ৭টি উইকেট। শেষদিকে জাসপ্রিত বুমরাহ ১৭ বলে ২২ রানের ইনিংস খেলে ভারতকে ১৮৫ পর্যন্ত নিয়ে যান।
অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড ৪টি, মিচেল স্টার্ক ৩টি আর প্যাট কামিন্স নেন ২টি উইকেট।
জবাব দিতে নেমে দলীয় ৯ রানে প্রথম উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দেন খাজা (২)। ৩ ওভারে অস্ট্রেলিয়ার বোর্ডে ৯ রান থাকা অবস্থায় ওই আউটের পরই প্রথম দিনের খেলা শেষ হয়।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ভারতের ম্যাক্স হেলথকেয়ারের যৌথ উদ্যোগে কিডনি প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এবং জটিল রক্তরোগের আধুনিক চিকিৎসা নিয়ে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
এরপর পুলিশ সদস্যরা তার কাছ থেকে মাইক্রোফোন সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ট্রাইব্যুনালের এজলাসে তাদের সঙ্গে লতিফ সিদ্দিকীর উচ্চবাচ্য হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর কাঠগড়া থেকে তাকে হাজতখানায় নেওয়ার সময় এক সাংবাদিক জানতে চান, ট্রাইব্যুনালে তিনি কী বলতে চাচ্ছিলেন। জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমা
১৩ ঘণ্টা আগে
টুথপেস্ট বা অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক কিংবা ক্ষতিকর উপাদানের উপস্থিতি নিয়ে কোনো বেসরকারি সংস্থা গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থাকে অবহিত করা এবং বিষয়টি যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। একই সঙ্গে এ ধরনের গবেষণা
১৪ ঘণ্টা আগে
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফেরত আসা ২৩ জনের মধ্যে ১৩ জন নোয়াখালীর বাসিন্দা। এ ছাড়া সিলেটের তিনজন এবং কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সীগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, ঢাকা ও অন্যান্য জেলার বাসিন্দারাও রয়েছেন।
১৪ ঘণ্টা আগে